পিয়ংইয়ংয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৫:৩০ পিএম

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে মার্কিন 'সাম্রাজ্যবাদ' বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্যে 'প্রতিশোধের যুদ্ধ' শুরুর ডাক দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কোরীয় যুদ্ধ শুরুর ৭৩তম বার্ষিকী উপলক্ষ্যে সোমবার এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে প্রায় এক লাখ ২০ হাজার ছাত্র ও শ্রমিক অংশগ্রহণ করেন। 

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিশাল স্টেডিয়াম ভর্তি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিচ্ছে। এসময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল 'আমেরিকার মূল ভূখণ্ড আমাদের পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে' এবং 'সাম্রাজ্যবাদী আমেরিকা সব অশান্তির মূল কারণ।'

সংস্থাটি বলছে, সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রকে থামানোর মতো শক্তিশালী অস্ত্র এখন উত্তর কোরিয়ার হাতে রয়েছে। 

এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা এক বিবৃতিতে বলেছে, একটি পারমাণবিক যুদ্ধ শুরু করার জন্য যুক্তরাষ্ট্র বেপরোয়া প্রচেষ্টা চালাচ্ছে।

image

আরও পড়ুন: বাজার নিয়ন্ত্রণ নিয়ে সংসদে বাণিজ্যমন্ত্রীর কড়া সমালোচনা

১৯৫০ সালের ২৫ জুন শুরু হওয়া কোরীয় যুদ্ধ শেষ হয়েছিল ১৯৫৩ সালের ২৭ জুলাই। তিন বছরেরও বেশি সময় ধরে এ যুদ্ধ চলেছিল। ২৫ লাখেরও বেশি বেসামরিক মানুষ এই যুদ্ধের ফলে হতাহত হয়েছিল। 

যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন, আর দক্ষিণ কোরিয়ার পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। যুক্তরাষ্ট্র এ যুদ্ধকে সমাজতন্ত্রের আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছিল। সেসময় অনেকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছিল। কিন্তু জতিসংঘের হস্তক্ষেপে ১৯৫৩ সালে আর্মেস্টিক চুক্তির মাধ্যমে এই রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটে। রাশিয়া সরে আসলেও যুক্তরাষ্ট্র এখনও দক্ষিণ কোরিয়াকে বিভিন্নভাবে সামরিক সহয়তা দিয়ে আসছে। 


একাত্তর/আরবিএস  

এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
আসন্ন তীব্র শীত মৌসুমকে সামনে রেখে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে এক নজিরবিহীন ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গুপ্তদলের নেতারা বিএনপিকে নসিহত করছেন। সেই গুপ্তদের বলবো, বিএনপিকে নসিহত না করে আগে নিজেদের ঘরের দিকে নজর দিন।
পরিবেশ সংরক্ষণ ও টেকসই শিল্পায়নের লক্ষ্যে দেশজুড়ে ব্যাপক সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটির বিভিন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর