লাগামহীন কোকেন ও মেথের বাজার, জাতিসংঘের সতর্কতা

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৭:১৬ পিএম

বিশ্বেজুড়ে কোকেনের মতো ভয়াবহ মাদকের ব্যবহার এবং সরবরাহ অনেকটাই বেড়েছে। অন্যদিকে মারণঘাতী মেথামফেটিন বা ক্রিস্টাল মেথের বাজার প্রতিষ্ঠিত বাজারের বাইরেও প্রসারিত হচ্ছে। তরুণ-যুবকদের পাশপাশি প্রাপ্তবয়স্কদের বড় একটা অংশ এই আত্মঘাতী আসক্তির শিকার। 

রোববার জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস (ইউএনওডিসি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খবর আল-জাজিরা'র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে মাদক গ্রহণকারী মানুষের সংখ্যা ২৩ শতাংশ বেড়ে ২৯৬ মিলিয়ন বা প্রায় ৩০ কোটি হয়েছে। সবশেষ পাওয়া তথ্য বলছে, ২০১১ সালে এ সংখ্যা ছিল ২৪০ মিলিয়ন বা প্রায় ২৪ কোটি। অর্থাৎ ১০ বছরে প্রায় ছয় কোটি লোক নতুন করে মাদক গ্রহণ করেছে। 

ইউএনওডিসি বলেছে, মাদক সেবনের ফলে নানা ব্যাধিতে ভোগা মানুষের সংখ্যা এরইমধ্যে ৩৯ দশমিক ৫ মিলিয়ন বা প্রায় ৪ কোটিতে পৌঁছেছে। গেলো ১০ বছরে এ সংখ্যা ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে মাদক সেবনের ফলে ব্যাধিতে ভোগা মানুষের মধ্যে প্রতি পাঁচ জনে মাত্র একজন চিকিৎসা পেয়েছেন।  

image


এদিকে গেলো কয়েক বছরে কোকেনের উৎপাদন আগের তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। অনেক অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়ছে ক্রিস্টাল মেথ।  

সংস্থটি বলছে, যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ও মধ্য ইউরোপে এসব মাদকের ব্যবহার বাড়ছে। এছাড়া আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ-পূর্ব ইউরোপেও এর বাজার রয়েছে। 

আরও পড়ুন: পিয়ংইয়ংয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

শুধুমাত্র ২০২১ সালে, উত্তর আমেরিকায় মাদক সম্পর্কিত ওভারডোজে মৃত্যু হয়েছে ৯০ হাজার মানুষের এবং এসব মৃত্যুর বেশিরভাগই হয়েছে সিন্থেটিক ড্রাগের কারণে।  

সংশ্লিষ্টদের আশঙ্কা, ইউক্রেন যুদ্ধ ও বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মাদকের উৎপাদন ও ব্যবহার আরও বাড়তে পারে। 


একাত্তর/আরবিএস  

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
চাঁদাবাজি বন্ধ না হলে দেশে আবারও ভয়ঙ্কর রূপে ‘জুলাই’ নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর