কমলাপুরে মানুষের ঢল, সব ট্রেন ছেড়েছে সময় মতো

আপডেট : ২৭ জুন ২০২৩, ০১:৫৬ পিএম

ঈদে ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে কমলাপুরে। মঙ্গলবার ঈদযাত্রার চতুর্থ দিনে সকাল থেকে সব ট্রেনেই ছিলো প্রচণ্ড ভিড়। সবচেয়ে বেশি ভিড় ছিলো উত্তরাঞ্চলের ট্রেনে। ছাদে যাত্রী না উঠলেও স্ট্যান্ডিং টিকেটের যাত্রীচাপে, বিপদে পড়েন সিটধারীরা। তবে চাপ বাড়লেও প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর ছাড়ে গেছে। 

মঙ্গলবার সকালে সরেজমিন কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। যদিও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। কিন্তু ঈদে বাড়ি যাওয়ার আনন্দের কাছে সবকিছুই ছিল তুচ্ছ। আর একদিন বাদেই ঈদ। তাই শেষ মুহূর্তে সবাই ছুটছে বাড়ির পথে। 

আন্তঃনগর, মেইল কিংবা কমিউটার- সকাল থেকে সব ট্রেনই ছিলো যাত্রীবোঝাই। বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, খুলনা, রংপুর রুটের ট্রেনগুলোতে ভিড় ছিলো সবচেয়ে বেশি। টিকেট হাতে থাকলেও ভিড়ের কারণে নির্ধারিত সিট পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে।

প্রতিটি ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেয়া হচ্ছে। বিনা টিকেটের যাত্রা বন্ধে কঠোর অবস্থানের কারণে স্ট্যান্ডিং টিকেট কেটে বাড়ির পথে রওনা হন বহু মানুষ।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরন শিশির বলেন, এমন পরিস্থিতিতেও ট্রেনের সময়সূচি এখনও ঠিক আছে। দুই একটি বাদে সব ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর ছেড়েছে।

তিনি জানান, নিয়মিত ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেনের পাশাপাশি ঈদের বাড়তি যাত্রী পরিবহনে চলছে তিন জোড়া ঈদ স্পেশাল ট্রেন। মেইল, কমিউটার মিলে সংখ্যাটা ৫৩ জোড়া।

অপরদিকে ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রীদের চাপ।

সোমবার শেষ কর্মদিবস হওয়ায় বিকালের পর থেকেই টার্মিনালে মানুষের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকালে তা আরও বাড়ে। 

আরও পড়ুন: রাজধানীতে সকাল থেকে জমে উঠেছে কোরবানির হাট

যাত্রীরা জানান, পরিবহন সঙ্কট না থাকলেও বেশিরভাগ বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। কোনো কোনো গন্তব্যে দ্বিগুণ ভাড়া নেয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। 

এদিকে ঈদযাত্রায় শৃঙ্খলা রাখতে কাজ করছে বিআরটিএ'র বিশেষ মনিটরিং সেল।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর