শীর্ষ দুই রাশিয়ান কর্মকর্তাকে আটকের পরিকল্পনা ছিল প্রিগোজিনের

আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:০৩ পিএম

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভজেনি প্রিগোজিন স্বল্পকালীন বিদ্রোহের শুরুতে রাশিয়ার শীর্ষ দুই সামরিক কর্মকর্তাকে আটকের পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

বুধবার পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করে। খবর সিএনএনের।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, প্রিগোজিন ষড়যন্ত্রের পরিকল্পনা করছিলেন তখন, যখন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং শীর্ষ সেনা জেনারেল ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেন সীমান্তবর্তী একটি অঞ্চল পরিদর্শন করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) পরিকল্পনা বাস্তবায়নের দুইদিন আগেই এ সম্পর্কে জেনে গিয়েছিল। তারা প্রিগোজিনকে শেষ মুহূর্তে তার পরিকল্পনা পরিবর্তন করতে এবং মস্কোর দিকে যাত্রা শুরু করতে বাধ্য করে।

সিএনএন ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট সম্পর্কে দুটি ইউরোপীয় নিরাপত্তা সূত্রকে প্রশ্ন করলেও তারা তেমন কোন তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন: ইউক্রেনে রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত

তারা শুধু জানান, প্রিগোজিনের রাশিয়ান সামরিক নেতাদের ধরার ইচ্ছা থাকলেও তিনি এর জন্য কোনো পরিকল্পনা করেছিলেন কিনা তা মূল্যায়ন করা যায়নি।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর