পুতিন ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছেন: বাইডেন

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম

আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন, ইউক্রেন যুদ্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘পরিষ্কারভাবে’ হেরে যাচ্ছেন। তবে ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর রুশ নেতা দুর্বল হয়ে পড়েছেন কিনা, তা এখনো বলার সময় আসেনি।

হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, প্রেসিডেন্ট পুতিন এখন দুর্বল হয়ে পড়েছেন কি না। এর জবাবে বাইডেন বলেন, এটা বলা কঠিন, তবে তিনি ইউক্রেনে যুদ্ধ হেরে যাচ্ছেন এটা পরিষ্কার এবং তিনি নিজ ঘরের যুদ্ধেও হেরে যাচ্ছেন।

এ সময় আমেরিকান নেতা দাবি করেন, গোটা বিশ্বে পুতিন এক ঘরে হয়ে পড়েছেন। তবে এই নিয়ে তিনি বিস্তারিত কোন ব্যাখ্যা দেননি। সে সঙ্গে সম্প্রতি রাশিয়াতে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে যথারীতি চুপ থাকার নীতি অনুসরণ করে গেছে। এ নিয়ে সতর্ক মার্কিন প্রশাসন।

এদিকে, রাশিয়ার ভাড়াটে সেনা দল ওয়াগনারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে জো বাইডেনের প্রশাসন। হোয়াইট হাউজের অভিযোগ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়াভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে ওয়াগনাররা ‘অবৈধ স্বর্ণ লেনদেনে’ জড়িত।

মার্কিন ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও মালির মতো দেশে প্রাকৃতিক সম্পদ শোষণের মাধ্যমে নিজেদের নৃশংস ক্রিয়াকলাপের অর্থায়ন করে থাকে ওয়াগনার গ্রুপ। দেশে দেশে তাদের তৎপরতা রোধে সজাগ থাকবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: শীর্ষ দুই রাশিয়ান কর্মকর্তাকে আটকের পরিকল্পনা ছিল প্রিগোজিনের

গত সপ্তাহে ওয়াগনার বাহিনী পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। তারা দলবল মস্কোর দিকে এগোতে থাকে। তবে ২৪ ঘণ্টা না পেরুতেই বেলারুশের প্রেসিডেন্টের ডাকে মত পাল্টান ওয়াগনার প্রধান প্রিগোজিন। তিনি এখন বেলারুশে আছেন বলা জানা গেছে।


একাত্তর/আরএ

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর