চনপাড়া বস্তিতে দুইপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৫:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে আধিপত্য বিস্তার নিয়ে রাতভর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে অন্তত ১৪ জনকে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এতে হৃদয় হাসান জ্যোতি (২৩) নামে এক তরুণ এত গুলিবিদ্ধ হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে চনপাড়া বস্তির ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল গ্রুপের সাথে ৩ নম্বর ওয়ার্ডের সাহাবুদ্দিন গ্রুপের মধ্যে সোমবার রাত দেড়টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একপক্ষ আরেকপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয় জয়নাল গ্রুপের হৃদয় হাসান জ্যোতি নামে এক তরুণ।

গুলিবিদ্ধ হৃদয়ের বাবা জালাল উদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: কাশিমপুরে মারামারি করে কুমিল্লায় এখনও নির্ভার সেই পাপিয়া

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করে। এসময় গুড়িয়ে দেয়া হয় ১০ মাদক কারবারির বাড়িঘর। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/জো

বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কে নুর ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। 
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর