ঢাকায় এডিস নিধনে চিরুনি অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম

ঢাকার ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর চিহ্নিত ওয়ার্ডগুলোতে এডিস নিধনে চিরুনি অভিযান শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ ২৫টি ওয়ার্ডে তিনদিন ধরে চলবে এই অভিযান।

রাজধানীর ওয়ারী এলাকার নির্মাণাধীন এই বহুতল ভবন। যার ঠিক সামনেই পানির মিটার রাখার নির্ধারিত জায়গা। ছোট্ট এই জায়গার স্বচ্ছ পানিতে পাওয়া গেলো এডিস মশার লার্ভা।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিরুনি অভিযানে নির্মাণাধীন বহুতল এই ভবনে গিয়ে ধরা পড়ে ভবন কর্তৃপক্ষের নানা উদাসীনতা। তাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়েছে।

ভবনের কেয়ার টেকার বলেন, বৃষ্টির একটু পানি জমছিলো।

ঢাকা দক্ষিণের ২১টি ওয়ার্ডে এডিস মশা জন্মানোর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি আরও চারটি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ মনে করছে সিটি কর্পোরেশন। সবমিলে ঝুঁকিপূর্ণ ২৫টি ওয়ার্ডে মঙ্গলবার থেকে তিনদিনের চিরুনি অভিযান শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এডিসের উৎস খোঁজার পাশাপাশি নগরবাসীকে সচেতন করা হচ্ছে। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জরিমানাটা বড় কথা নয়, বড় হলো সবার সচেতনতা। সবাই যদি সচেতন হন, তাহলে আর জরিমানা করা লাগবে না।

রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ ঢাকা দক্ষিণে। যদিও দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, ঢাকার বাইরে থেকেও বহু ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণের হাসপাতালে ভর্তি হচ্ছেন। নগরবাসী সচেতন হলে মাত্র সাতদিনেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব।

ঢাকা দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, প্রতিদিনের পানি যদি প্রতিদিন পরিষ্কার করে ফেলা যায় ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে কমে যেত।

আরও পড়ুন: দুটি ধরন ঝুঁকি বাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

বাসাবাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত নানা পাত্র, নির্মাণাধীন ভবনের বিভিন্ন অংশে জমে থাকা পানিতে এডিস মশা জন্মায়। তাই, শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছে নগর প্রশাসন।

একাত্তর/আরএ

“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট Honda Futsal League – Season 2 সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর