ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত বেড়ে ১৪

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১১:২৬ এএম

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে অবৈধ দখলে থাকা একটি ভবন আংশিক ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে।

শনিবার জীবিতদের উদ্ধারে চালানো তল্লাশি অভিযান শেষ করার প্রেক্ষিতে কর্তৃপক্ষ এ কথা জানায়।

এর আগে পার্নামবুকো রাজ্যের পাউলিস্তা শহরে শুক্রবার এ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর জানানো হয়। উদ্ধারকারীরা পরে আরো তল্লাশি চালিয়ে এক নারী ও দুই শিশুকে উদ্ধার করে। 

কর্তৃপক্ষ বলেছে, একটি বৃহৎ হাউজিং কমপ্লেক্সের সাথে সংযুক্ত তিন তলা ভবনটি ঝুঁকির কারণে ২০১০ সালে বন্ধ করে দেয়া হয়। কিন্তু এরপর থেকে অবৈধভাবে কিছু লোক সেখানে বাস করছিল।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয়

উল্লেখ্য, এর আগে এপ্রিলে একই রাজ্যের অলিন্দা শহরে একই ধরনের ঝুঁকিপূর্ণ একটি ভবন ধসে ছয়জনের মৃত্যু হয়।


একাত্তর/এসজে

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতের উত্তর-পূর্ব দিল্লির সীমা পুরী এলাকায় বুধবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক মর্মান্তিক দুর্ঘটনা। একটি চারতলা আবাসিক ভবন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ে এক শিশুর বীভৎস ও বেদনাদায়ক মৃত্যু হয়েছে।
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে পাঁচতলা ভবন ধসে সাতজনের করুণ মৃত্যুর পর সংলগ্ন ক্ষতিগ্রস্ত ভবনটিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ভবন ধসের পর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর