পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বড় জয়

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৫২ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের দাপট ধরে রেখেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের সবগুলোতেই বড় জয় পেয়েছে মমতা নেতৃত্বাধীন দলটি। 

স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এবার গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরের ৭৪ হাজারেরও বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। 

তৃণমূল কংগ্রেস মোট ৬৩২২৯ আসনের মধ্যে ৪২১২২টিতে, পঞ্চায়েত সমিতির ৯৭৩০ আসনের মধ্যে ৫২৬৩টিতে এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে।   

image


অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গ্রাম পঞ্চায়েতে ৯৩০৭টিতে, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টিতে এবং জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে।

সংবাদমাধ্যম এবিপি ও আনন্দবাজার জানিয়েছে, কিছু আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।  

এক ফেইসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করলো, বাংলার মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসই আসীন"


এর আগে গেলো কয়েকদিনে ভোট গ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। সহিংসতা ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগের পর ৬৯৬টি কেন্দ্রে আবারও ভোট হয়েছে। 

ভোটে কারচুপির অভিযোগে মঙ্গলবার রাতেও উত্তপ্ত ছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাঁঠালিয়া এলাকা। পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আইএসএফ কর্মী ও এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে জানা গেছে। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। 

image

আরও পড়ুন: আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

বিজেপির অভিযোগ, ভোট গণনা কেন্দ্রগুলোতে বিরোধীদলীয় পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়েছে তৃণমূল।  

এসব অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানিয়েছে, নির্বাচন চলাকালে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের ৬০ শতাংশই তাদের দলের কর্মী অথবা সমর্থক।


একাত্তর/আরবিএস  

বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে কালীঘাটে পৌঁছে গেল সিআইডি।‌ এখানে ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে  মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মঙ্গলবার বিকেলেই পৌঁছে যান সিআইডি কর্মকর্তারা। মমতার বাড়ির...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর