আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:১৭ পিএম

জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া একটি আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

বুধবার জাপানের জলসীমার কাছে পড়ার আগে এই ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশী সময় আকাশে উড়েছে।

পিয়ংইয়ং এর আগে তার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা বিমান গিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করে পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছিলো। আর তারপরই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটলো।

এর আগে, এ সপ্তাহের শুরুতে এ ধরণের গুপ্তচর বিমান ভূপাতিত করার হুমকি দিয়েছিলো দেশটি।

তবে ওয়াশিংটন এমন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই সামরিক টহল পরিচালনা করছে।

মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমের কারণে এ বছর কোরীয় উপত্যকায় নিরাপত্তা সংক্রান্ত উত্তেজনা বেড়েছে।

এপ্রিলে দেশটি আন্তঃ মহাদেশীয় নতুন একটি সলিড-ফুয়েল মিসাইল নিক্ষেপের পরীক্ষা চালানোর দাবি করেছিলো, যা লিকুইড-ফুয়েল বা তরল জ্বালানি দিয়ে চালিত মিসাইলের চেয়েও দ্রুত নিক্ষেপ করা যায়।

বুধবার সকালে জাপান এবং দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা প্রায় সাথে সাথেই পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য জানিয়েছে।

এটি যখন উড়ছিলো তখনই এটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে শনাক্ত করা হয়েছিলো।

জাপান সময় সকাল সোয়া এগারটার সাগরের পতিত হওয়ার আগে পিয়ংইয়ং থেকে পূর্ব দিকে এক ঘণ্টারও বেশি সময় এটি উড়েছে বলে জাপানের কোস্ট গার্ড জানিয়েছে।

আরও পড়ুন: প্রখ্যাত লেখক মিলান কুন্ডেরার মৃত্যু

এর আগে, গত জুনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় সবশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিলো উত্তর কোরিয়া। যদিও ফেব্রুয়ারিতেও আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলো দেশটি।

এ ধরণের ক্ষেপণাস্ত্র এর দূরপাল্লার সক্ষমতার জন্যই উদ্বেগজনক, কারণ এর আওতায় যুক্তরাষ্ট্রে মূল ভূখণ্ডও রয়েছে।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর