রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৭:০৮ পিএম

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার সময় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদের মোল্লা (৬৫) বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নাদের মোল্লা বহরপুর থেকে কালুখালীতে তার জামাতার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। বিকেলে কালুখালী স্টেশনের রেললাইন পার হওয়ার সময় তিনি ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃদ্ধের জামাতা আব্দুস ছাত্তার জানান, তার শ্বশুর কানে কম শুনতেন। তিনি তার বাড়িতে বেড়াতে আসার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: মাদকের টাকার জন্য প্রকাশ্যে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রাজবাড়ীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর