ইউরোপে চরম তাপপ্রবাহ, ইতালির ১৫ শহরে রেড অ্যালার্ট

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম

ইউরোপের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির ১৫টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী কয়েকদিন রোম, ফ্লোরেন্স এবং বোলোনিয়াসহ পর্যটন হটস্পটগুলোতে এই সতর্কতা প্রযোজ্য হবে। 

আগামী সপ্তাহে আরেকটি তাপপ্রবাহের ফলে ইউরোপে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই চরম আবহাওয়া এমনকি সুস্থ মানুষের জন্যও বিপজ্জনক। 

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা যেতে পারে।

২০২১ সালের অগাস্টে ইউরোপে এখন পর্যন্ত উষ্ণতম তাপমাত্রা ৪৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিসিলিতে। এই সপ্তাহে তাপমাত্রা অনুরূপ স্তরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

ইতালীয় সরকার শনিবারের রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে সরাসরি সূর্যালোক এড়াতে এবং বয়স্ক বা দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে, সাম্প্রতিক দিনগুলিতে গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রয়েছে৷ শুক্রবার দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ অ্যাক্রোপলিস দর্শনার্থীদের  সুরক্ষার জন্য বন্ধ ছিল।

এছাড়াও দেশটিতে দাবানলের বৃহত্তর ঝুঁকির আশঙ্কা রয়েছে, বিশেষ করে উচ্চ বাতাসসহ এলাকায়। এটি ২০২১ সালে আরেকটি অস্বাভাবিক তাপপ্রবাহে বড় দাবানলের শিকার হয়েছিল।

উচ্চ তাপমাত্রা ইউরোপের কেন্দ্রীয় অংশগুলোতেও পৌঁছেছে, যেখানে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি ও পোল্যান্ড। 

চেচিয়ার আবহাওয়া অফিস একটি সতর্কতা জারি করে বলেছে, সপ্তাহান্তে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেতে পারে, যা দেশটির জন্য অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রা।

তবে শনিবার ইংল্যান্ডের কিছু অংশে ভারী বর্ষণ এবং দমকা হাওয়ার আশা করা হচ্ছে। 

এই সপ্তাহের শুরুতে, উত্তর ইতালিতে অতিরিক্ত গরমের কারণে চল্লিশোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়। হিটস্ট্রোকে আক্রান্ত হন বেশ কয়েকজন পর্যটক। এর কারণ হল সার্বেরাস হিটওয়েভ, দান্তের ইনফার্নোতে থাকা তিন মাথাওয়ালা দানবের নামানুসারে যার নামকরণ করেছে ইতালির আবহাওয়া সংস্থা। 

মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, উত্তর আফ্রিকা এবং জাপানের কিছু অংশেও প্রবল তাপপ্রবাহ দেখা যাচ্ছে।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধ্বসে সাত মৃত্যু, ঘরছাড়া হাজারো

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা কোপার্নিকাসের মতে, গত মাসটি ছিল ইতিহাসের উষ্ণতম জুন।

ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) সতর্ক করে বলেছে, উষ্ণতা বৃদ্ধির ফলে চরম আবহাওয়া ‘দুর্ভাগ্যবশত স্বাভাবিক হয়ে উঠছে’।


একাত্তর/এসজে

এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর