যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়ালেসের পদত্যাগের ঘোষণা

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৩০ পিএম

যুক্তরাজ্যের দীর্ঘ সময়ের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর: বিবিসি।

সাক্ষাৎকারে বেন ওয়ালেস জানান, পরবর্তী মন্ত্রীসভা রদবদলে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। পরবর্তী সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

বেন ওয়ালেস যুক্তরাজ্যের তিনজন প্রধানমন্ত্রীর অধীনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে বড় ভূমিকা পালন করেছেন তিনি।

ওয়ালেস জানান, পরিবারের ওপর পড়া প্রভাবের কারণেই তিনি ফ্রন্টলাইন রাজনীতি ছেড়ে দিচ্ছেন।

তার মিত্ররাও বলেছেন, ওয়ালেসের এই সিদ্ধান্ত ঋষি সুনাকের নেতৃত্বের প্রতি কোনো ধরনের ভাবনা থেকে নেওয়া নয়।

বেশ কয়েকটি সূত্র বিবিসিকে জানায়, আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের মন্ত্রীসভায় পরবর্তী রদবদল হতে পারে। সেই রদবদলের সময় প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রীসভার শীর্ষস্থানীয় কয়েকজন মন্ত্রীকে রদবদলের পরিকল্পনা করছেন। তবে সেটির নির্দিষ্ট কোনও তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।

নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের কারণে বেন ওয়ালেসের ওয়ায়ার এবং প্রেস্টন নর্থ আসনটি আগামী নির্বাচনে অদৃশ্য হয়ে যাবে এবং তিনি সংবাদপত্রকে বলেছেন, তিনি নতুন কোনো আসন থেকে নির্বাচন করবেন না।

৫৩ বছর বয়সী ব্রিটিশ এই মন্ত্রীর ঋষি সুনাকের সরকার ছাড়ার বিষয়ে বিবেচনা করার বিষয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে এবং সানডে টাইমসকে দেওয়া তার এই ঘোষণা ওয়ালেসকে নিয়ে সেই গুঞ্জনকেই নিশ্চিত করল।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

এর আগে, গত ১৬ জুন প্রধানমন্ত্রী সুনাককে মন্ত্রীসভা থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ওয়ালেস।

একাত্তর/জো

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর