শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের সড়ক অবরোধ

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৩:০৫ পিএম

মাসিক ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোস্ট-গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা শাহবাগে সড়কের একপাশ অবরোধ করেছেন।

রোববার সকালে শাহবাগ মোড়ে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের বাধায় সেখানে অবস্থান করতে পারেননি তারা। 

পরে বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব গেটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা। এতে চরম দুর্ভোগের শিকার হন রোগী ও তাদের স্বজনরা।

এরপর তারা রাজধানীর শাহবাগে সড়কের একপাশ অবরোধ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে বিএসএমএমইউর ভেতর থেকে বেরিয়ে শাহবাগে অবস্থান করতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর এক পর্যায়ে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: কারওয়ানবাজারে রেললাইন অবরোধ করে বিক্ষোভে রেলের অস্থায়ী শ্রমিকরা

আন্দোলনরত চিকিৎসকদের দাবি, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বারবার পুলিশ বাধা সৃষ্টি করছে। পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা যে ২০ হাজার টাকা ভাতা পান তা দিয়ে তারা তাদের সংসার চালাতে পারেন না। ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানান তারা।

একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর