কুমিল্লায় অটোচালক হত্যায় দুই জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৩:৫১ পিএম

কুমিল্লায় অটোরিকশার চালক সুমন মিয়াকে হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

দণ্ডিতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আ. কাদের জিলানী।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ছয় মার্চ আসামিরা সুমনের অটোরিকশা ভাড়া করে নির্জন স্থানে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে বাঙ্গার বাজার থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। পরে সুমনের বাবা বাদি হয়ে দুই জনের নামে মামলা দায়ের করেন। তদন্তে হত্যায় সম্পৃক্ত থাকায় তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। 

আরও পড়ুন: আসামি নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ প্রমাণিত হওয়া আদালত এ রায় ঘোষণা করেছে।


একাত্তর/এসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর