যুক্তরাষ্ট্রের ভূমিকা কখনোই শান্তিপূর্ণ ছিল না: ইরান

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:৪৫ পিএম

আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা কখনোই শান্তিপূর্ণ ছিল না উল্লেখ করে পারস্য উপসাগরে যেকোনো ধরণের উস্কানিমূলক পদক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান।  

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেন। খবর পার্সটুডের।  

পারস্য উপসাগরে নিরাপত্তা রক্ষার অজুহাতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠাতে চায়- এমন প্রশ্নের জবাবে কানয়ানি বলেন, আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা কখনোই শান্তিপূর্ণ ছিল না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ মোটেই গঠনমূলক নয়। তাদের তৎপরতা অব্যাহত থাকলে পারস্য উপসাগরের পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠতে পারে।

image


পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করে এমন কোনো তৎপরতার ব্যাপারে ইরান খুবই সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের কাছে যেকোনো প্রকার অবৈধ পদক্ষেপের ওপর ইরান নজর রাখছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় ইরান যেকোনো ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ থামানোর রূপরেখা দিলেন ট্রাম্প

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চলের নিরাপত্তা আমাদের সবার অভিন্ন সমস্যা। সুতরাং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সম্মিলিত সহযোগিতা ও পদক্ষেপ নেয়া প্রয়োজন। 

 

একাত্তর/আরবিএস  

ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম।
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর