দশ বছরে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৯ গুণ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম

স্মার্ট বাংলাদেশে বেড়েই চলেছে স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহারকারী। তা কতটুকু কাজে ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন থাকলেও ব্যবহার বেড়েছে তাতেই সন্তুষ্টির কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের আইসিটি জরিপের ফলাফল বলছে, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ। যা ২০১৩ সালে ছিলো মাত্র ৪ দশমিক ৮ শতাংশ। সেই হিসেবে দশ বছরের ব্যবধানে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে প্রায় ৯ গুণ। 

এক বছর আগেও এর ব্যবহারকারী ছিলো ৩৮ দশমিক ১ শতাংশ। দেশব্যাপী আইসিটির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে সবশেষ তথ্য জানাতে এই জরিপ করে বিবিএস। 

জরিপে দেখা গেছে, দেশে মোবাইল ফোন ব্যবহারকারী প্রায় ৯৮ শতাংশ, যার মধ্যে স্মার্টফোন ব্যবহার করছেন ৬৩ দশমিক ৩ শতাংশ মানুষ।

আরও পড়ুন: ঢাকা-১৭ ও ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শেষ 

বিভাগ হিসেবে স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ৭৮ দশমিক ৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার হচ্ছে। রাজধানীতে এর ব্যবহার ৭৫ দশমিক ৩ শতাংশ। 

তবে ইন্টারনেটের ব্যবহারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। এই বিভাগে ইন্টারনেট সেবা পাচ্ছে ৫৯ শতাংশ মানুষ। আর ইন্টারনেট ব্যবহার সবচেয়ে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ। যেখানে ২৭ দশমিক ৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। 

জরিপে আরও জানানো হয়, দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ ব্যবহার করছে।


একাত্তর/আরবিএস  

দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িগুলোতে বিনামূল্যে ইন্টারনেট বা ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী বা তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে, গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে...
ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাধারণ ভোটার বা অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না।
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর