ক্রিমিয়ায় ২৮টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০২:৪০ পিএম

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। 

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মঙ্গলবারের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের পাঠানো ১৭টি ড্রোন ‘ধ্বংস’ করা হয়েছে এবং আরও ১১টি ড্রোন ইলেকট্রনিক উপায়ে ‘দমন’ করা হয়েছে।

ক্রিমিয়ায় নিয়োজিত রুশ গভর্ণর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে জানান, রাতে ২৮টি ড্রোন ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে কিয়েভ। এর ফলে ক্রিমিয়ায় ড্রোন হামলা বেড়েছে। 

এর আগে সোমবার ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্ত করা ক্রিমিয়া সেতুতে হামলায় এক দম্পতি নিহত এবং তাদের মেয়ে আহত হয়েছে। এতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার রসদ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ি করেছে মস্কো। 

আরও পড়ুন: সময় থাকতে পদত্যাগ করুন, নয়তো ফয়সালা রাজপথে: ফখরুল

অভিযোগ অস্বীকার করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ক্রিমিয়া সেতুর ঘটনা মস্কোর পক্ষ থেকে উসকানিমূলক কাজ হতে পারে।

জবাবে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে আবারও ব্যাপক আকারে হামলা চালিয়েছে রাশিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার এসব হামলা চালানো হয়েছে।


একাত্তর/আরবিএস

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর