পুরুষ ভাবা গরিলার সন্তান হওয়ায় বিস্মিত চিড়িয়াখানা কর্মীরা

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের ওহাইও চিড়িয়াখানায় একটি গরিলা এক শিশুর জন্ম দিয়েছে, যাকে গত চার বছর ধরে পুরুষ বলে ভেবে আসছিলেন কর্মীরা। 

বৃহস্পতিবার সালি নামের গরিলাটিকে একটি শিশুর সাথে আবিষ্কার করা হয় বলে জানিয়েছে কলম্বাস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

চিড়িয়াখানার কর্মীরা একটি ব্লগ পোস্টে বলেছেন, শিশুটি ‘স্বাস্থ্যকর বলে মনে হচ্ছে’ এবং সালি একজন দুর্দান্ত মা।

তারা জানায়, সালি সর্বদা সুস্থ থাকায় তাকে পরীক্ষানিরীক্ষার প্রয়োজন হয়নি, যার ফলে এই বিভ্রান্তির সৃষ্টি হয়। 

ব্লগ পোস্টে বলা হয়, গরিলা শিশুর জন্ম ‘অপ্রত্যাশিত হলেও দলের জন্য উত্তেজনাপূর্ণ এবং একটি বিপন্ন প্রজাতিকে সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ’। 

চিড়িয়াখানার কর্মীরা সালিকে তার সন্তানকে দুধ খাওয়ানো দেখতে না পাওয়া পর্যন্ত কিছুই সন্দেহ করেনি। অল্পবয়সী গরিলাদের লিঙ্গ বলা কঠিন বলে জানান তারা। 

আট বছর বয়স গরিলাদের প্রজননের জন্য যথেষ্ট সময় হলেও, তার লিঙ্গ স্পষ্ট হওয়ার মতো বয়স এখনও হয়নি। 

প্রায় আট বছর অবধি পুরুষ এবং নারী গরিলা প্রায় একই আকারের হয়, এবং তাদের সুস্পষ্ট যৌন অঙ্গ থাকে না। পুরুষদের ১২ বছর বয়স পর্যন্ত তাদের রূপালী পিঠ বিকশিত হয় না। 

গরিলারা সাধারণত তাদের বড় পেটের কারণে গর্ভধারণের লক্ষণ দেখায় না এবং শিশু গরিলারা মানব শিশুদের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হয়।

আরও পড়ুন: সাগরে একাধিক ক্রুজ মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, সংকটাপন্নভাবে বিপন্ন এই প্রজাতির আরেকটি শিশুর জন্ম হওয়ায় তারা রোমাঞ্চিত। 

তারা জানায়, গরিলা শিশুর বাবা কে তা নির্ধারণ করতে ডিএনএ পরীক্ষা করা হবে। সালি ৩৯ বছর বয়সী সিলভারব্যাক ম্যাকের নেতৃত্বে একটি দলে থাকেন, যেটিতে কম বয়সী আরও দুটি গরিলা রয়েছে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর