ডাডলে চিড়িয়াখানায় ম্যালেরিয়াতে ৭০ শতাংশ পেঙ্গুইনের মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০১:৫৭ পিএম

করোনার ওমিক্রন ও ডেলটা ধরনের দাপটে যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। একের পর এক দুঃসংবাদ আসছে রোজই। এরইমধ্যে আরেকটি বড় দুঃসংবাদ দিলো দেশটির ডাডলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এভিয়ান ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে ডুডলে শহরের এ চিড়িয়াখানায় ৫০ টি পেঙ্গুইনের মৃত্যু হয়েছে। 

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওখানে মোট ৬৯ টি হাম্বোল্ট পেঙ্গুইন ছিলো। কিন্তু এভিয়ান ম্যালেরিয়ার কারণে ইতিমধ্যে ৭০ শতাংশের মৃত্যু হয়েছে। অবশিষ্ট রয়েছে মাত্র ১৯ টি পেঙ্গুইন।    

চিড়িয়াখানার পরিচালক ড্রেক গ্রোভ বলেছেন, এতোগুলো পেঙ্গুইনের মৃত্যুতে আমাদের সকলের হৃদয় ভেঙে গেছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন পেঙ্গুইনের দেখভাল করা দলের লোকেরা। যারা বছরের পর বছর ধরে এই প্রাণিদের যত্ন নিয়েছেন এবং তাদের জন্য দিনরাত কাজ করছেন। 

তিনি আরও যোগ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা আরও বেশি করে পেঙ্গুইনদের যত্ন নেওয়ার চেষ্টা করেছি। দলের সকলেই তাদের সর্বোচ্চটুকু করেছে।   

আরও পড়ুন: চীনের কিংহাইয়ে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, ১৯৯১ সালে ওয়েস্ট মিডল্যান্ডসের এই চিড়িয়াখানাটি মাত্র পাঁচটি পেঙ্গুইনের বাচ্চা নিয়ে যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে পেঙ্গুইনদের জন্য এটিই সবচেয়ে বড় ও স্ব-নির্ভর কৃত্রিম প্রকল্পে পরিণত হয়। 

image


উল্লেখ্য, এভিয়ান ম্যালেরিয়া হলো একটি মশাবাহিত রোগ যা একটি প্রোটোজোয়ান পরজীবী (প্লাজমোডিয়াম রেলিক্টাম) দ্বারা সৃষ্ট হয়। পরজীবী বা প্যারাসাইট লোড পর্যাপ্ত পরিমাণে বেশি হয়, তবে যেকোনো ধরনের পাখি লাল রক্তকণিকা (অ্যানিমিয়া) হারায়। অনেকক্ষেত্রে পাখির মৃত্যু হয়। 


একাত্তর/আরবিএস  

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর