মস্কোর শপিংমলে গরম পানির পাইপ বিস্ফোরণে নিহত চার

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৫২ এএম

রাশিয়ার মস্কোর একটি শপিংমলে গরম পানির পাইপ বিস্ফোরণে চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার মস্কোর পশ্চিমে ভ্রেমেনা গোদা (দ্য সিজনস) শপিংমলে এই দুর্ঘটনা ঘটে।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আহতদের মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন এবং জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে। দগ্ধদেরকে সব ধরণের চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে

রাশিয়ান সংবাদ সংস্থাগুলো তদন্তকারীদের উদ্ধৃত করে বলেছে, দুর্ঘটনাস্থলে কোনও অ্যামোনিয়া লিক হয়নি যেমনটা সন্দেহ করা হয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পুরো ভবন পানিতে ভেসে গেছে এবং একটি দরজা দিয়ে বাষ্প বেরিয়ে আসছে। 

আরও পড়ুন: বার থেকে মাতালকে বের করে দেয়ায় অগ্নিসংযোগ, নিহত ১১

শপিংমলটি ২০০৭ সালে খোলা হয়েছিলো এবং এতে দেড়শ’র বেশি দোকান রয়েছে। 


একাত্তর/এসজে

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
ইউরোপের দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই, তবে পরিস্থিতি সে রকম দাঁড়ালে মস্কো যেকোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট...
রাশিয়ার দূরপ্রাচ্যের ইহুদি স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগামী মিনিবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় রেলওয়ে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর