চার দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৫:২৯ পিএম

আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে বাংলাদেশে এখনো আলোচনা তুঙ্গে। এনিয়ে রাজনীতির মঞ্চে কথা হচ্ছে অনেক। এই নীতির আওতায় কারা পড়বেন বা পড়তে পারেন, এই নিয়ে চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক। তবে ঢাকায় মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে, ঘোষণার দিন থেকেই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রয়োগ শুরু হয়েছে। 

তবে, যুক্তরাষ্ট্র যে এই প্রথম কোন দেশের বিরুদ্ধে এমন ধরনের ভিসা নীতি নিলো তেমন নয়। অতীতে নাইজেরিয়া ও উগান্ডার মত কিছু দেশের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এমনকি বর্তমানেও অনেক দেশের উপর নতুন ভিসা নীতি এরিমধ্যেই কার্যকর করা হয়েছে। 

তারই ধারাবাহিকতায় গেলো ১৯ জুলাই চার দেশের ৩৯ ব্যক্তির ওপর নতুন ভিসা নীতি আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস এবং এল সালভাদরের। 

৩৯ জনের মধ্যে এই তালিকায় ১০ জন গুয়াতেমালার, ১০ জন হন্ডুরাসের, ১৩ জন নিকারাগুয়ার এবং এল সালভাদরের ৬ জন ব্যক্তি রয়েছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ বেশকিছু অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন। তাদের মধ্যে কারও ইতোমধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টের নাম আছে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন: নতুন ভিসা নীতি নিয়ে যা জানালো যুক্তরাজ্য

সরকারি চুক্তি সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার জন্য এসব ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ঘুষ, চাঁদাবাজি, অর্থপাচারসহ দুর্নীতির অর্থ স্থানান্তর এবং সরকারি ও বেসরকারি দুর্নীতি তদন্তকারীদের হুমকি ও ভয় দেখানোর কাজেও জড়িত এসব ব্যক্তিরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গণ ও সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন এবং অন্য সব নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য সংগ্রহের পরই ৩৯ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় হয়। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর