রাজধানীর প্রবেশপথে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:২৪ পিএম

বিএনপির অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ঢাকার অন্যতম প্রবেশপথ শনিরআখড়া লাগোয়া দনিয়া কলেজের সামনে বেলা এগারোটা থেকে অবস্থান কর্মসূচী শুরু হওয়ার কথা। যাতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তবে, সকাল সোয়া দশটা পর্যন্ত সেখানে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। সাজোয়া যান ও জলকামান নিয়ে পুলিশ অবস্থান নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া, রাজধানীর বাবুবাজার এলাকায়ও বিপুলসংখ্যক পুলিশ ও আনসারের উপস্থিতি দেখা গেছে। সাথে রয়েছেন স্বল্প সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিএনপির কোনও নেতাকর্মীকে দেখা যায়নি। 

রাজধানীতে একই সময়ে দুটি প্রধান রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির কারণে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় শনিবারের কর্মসূচির পালনের উপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য জানান। 

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান কর্মসূচি বিরত রাখবে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা থাকবে।

শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি রয়েছে বিএনপির। তারা কর্মসূচি বাতিল করবে কিনা সে বিষয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর এখনও কিছু জানায়নি।

আরও পড়ুন: শনিবার ঢাকায় দুই দলের কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞা

তবে দলের স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস শুক্রবারের মহাসমাবেশেই বলেছিলেন যে তারা এখন থেকে আর কোনো কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চাইবেন না।

এর আগে শুক্রবার আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাস্তা বন্ধ করে কর্মসূচির তীব্র সমালোচনা করেন ও পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর