আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৩:২৫ পিএম

অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি। আমান রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। 

নিষেধ অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বেলা ১১টা থেকেই তারা শনির আখড়া, ধোলাইখাল, মাতুয়াইল ও গাবতলীসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয়। 

বিএনপি নেতা আমান যান গাবতলীতে। আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।’ 

আরও পড়ুন: পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কাদের, জরুরি সভা বিকেলে

এদিন নিষেধ অমান্য করে কর্মসূচি পালনের সময় বাধা দিতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। ইট-পাটকেল ছোড়ে তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধোলাইখাল ও মাতুয়াইলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

বিএনপির আরেক নেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। 


একাত্তর/আরবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমানের জন্য পাঠিয়েছেন দুপুরের খাবার, মৌসুমি ফল...
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার বেলা ৩টার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে বলে বিএনপি...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর