থাইল্যান্ডে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত ১২

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি বাজারে আতশবাজির গুদামে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১৫ জনের বেশি। 

স্থানীয় সময় শনিবার বেলা তিনটার দিকে থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্তবর্তী সুংগাই কোলোক শহরে এ ঘটনা ঘটে।

যে ভবনে আতশবাজির গুদামটি ছিল সেটি নির্মাণাধীন ভবন ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকাজে ঝালাইয়ের সময় ওই গুদামে আগুন লেগেছিল। 

সাংগাই কোলোক শহর মালয়েশিয়ার সীমান্তবর্তী। ভয়াবহ বিস্ফোরণে শহরটিতে ৫০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিস্ফোরণের প্রভাবে কয়েকটি দোকান, বাড়ি এবং যানবাহন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বাড়ি আগুনে ঝলসে গেছে আর কয়েকটির ছাদ উড়ে গেছে।

স্থানীয় গভর্নর স্যানন পঙ্গাকসর্ন জানিয়েছেন, বাজারের আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। 

ওই মার্কেট থেকে ১০০ মিটার দূরে থাকা সেকসান টেসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বাড়িতে ছিলেন। হঠাৎ তিনি একটি জোরে, প্রকট আওয়াজ শুনতে পান এবং আমার পুরো বাড়িটি কেঁপে ওঠে।

সেকসান টেসেন আরও বলেন, ‘তারপর দেখলাম আমার বাড়ির ছাদটা খোলা। আমি বাইরে তাকিয়ে দেখলাম ঘর ভেঙে যাচ্ছে এবং মাটিতে মানুষ পড়ে আছে। একটা বিশৃঙ্খল অবস্থা।’


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর