নুসরতের বিরুদ্ধে ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৯:৫৫ পিএম

হঠাৎ করেই শিরোনামে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরত জাহান। রাজ্যের বসিরহাট আসনের তারকা সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে ২৪ কোটি টাকার আত্মসাৎ করেছেন তিনি। 

নুসরতের বিরুদ্ধে এমন অভিযোগে ইডির কাছে নালিশ জানিয়েছেন প্রতারিত ব্যক্তিরা। তাদের সঙ্গে দেখা গেছে বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা সহ কয়েকজনকেকে। সোমবার সন্ধ্যা নাগাদ, বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আচমকা ইডির দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কু দেব।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে নুসরতের সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। তাদের বলা হয়, রাজারহাট হিডকোর কাছে সবাই তিন বছরের মধ্যে  ফ্ল্যাট দেয়া হবে। কিন্তু ২০২৩ সাল অর্ধেক কেটে যাওয়ার পরেও ফ্ল্যাট পাননি কেউই।

image


এনিয়ে নুসরত জানান, এটি দশ বছর আগের ঘটনা। যা বলার আইনজীবীরাই বলবেন। তারকা সংসদের তরফ থেকে জানানো হয়, নুসরত এই মুহূর্তে বসিরহাটে ‘মেন্টাল’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। গোটা বিষয়টি তার আইনজীবীরা দেখছেন।

যেহেতু ইডি’র কাছে নালিশ, তাই মামলাটি নিয়ে তাঁর আইনজীবীরা আইনি পথেই এগোবেন। ইডির কাছ থেকে এখনও পর্যন্ত তিনি কোনও চিঠি বা নোটিশ পাননি। আইনজীবীদের পরামর্শ নিয়ে ভবিষ্যতে গোটা বিষয়টি নিয়ে মন্তব্য করবেন। তার আগে তিনি কিছু বলবেন না।


একাত্তর/আরবিএস  

ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায়...
ছোট পর্দার চেনা মুখ মৌসুমী হামিদের জীবনে এখন একেবারে নতুন এক অধ্যায়- তিনি মা হয়েছেন। ঢাকার এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী, আর ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। ক্যামেরা, শুটিং...
বিয়ের পিঁড়িতে বেনারসি পরে কনের সাজ, কিন্তু কোমল হাতের মুঠোয় জ্বলজ্বলে পিস্তল- এমনই এক রোমহর্ষক ও রহস্যময় লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল...
ছোট পর্দার জনপ্রিয় মুখ, মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি তার ক্যারিয়ারে যোগ করলেন এক বর্ণিল ও ঐতিহাসিক অধ্যায়। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত জমকালো এক গ্র্যান্ড...
বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলার রায়ে এমন...
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা একটি লরির পেছনে গিয়ে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের একজন খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে...
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) নিহতের ঘটনায় করা হত্যা মামলায় আরেক কথিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর