টিটন হত্যা মামলায় ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) নিহতের ঘটনায় করা হত্যা মামলায় আরেক কথিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সোমবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার দুপুরের পর সুইডেন আসলামকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে সুইডেন আসলামের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িত গ্রেপ্তার ও পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

রোববার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাঁকে আদালতে তোলা হয়।

গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের বটতলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক ছিলেন।

পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের অন্তঃকোন্দলেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পরদিন ২৯ এপ্রিল টিটনের ভাই সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা আসামিদের পাশাপাশি সন্দেহভাজন হিসেবে কথিত ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়; এতে মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী ও পাঁচ-সাতজন সহযোগীর অংশগ্রহণের কথা বলা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের পরিচিত মুখ ‘সুইডেন আসলামের’ বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

 

একাত্তর/এআরএস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত...
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ ও একমাত্র সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায়...
রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের তৎকালীন আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমা না দেয়ায় ৭ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেছে আদালত। এ...
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা একটি লরির পেছনে গিয়ে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের একজন খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায়...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ারো ৫২০ জনে এবং মোট ভর্তি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর