চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কার লরির নিচে অটো, বরযাত্রা রূপ নিলো শবযাত্রায়

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা একটি লরির পেছনে গিয়ে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের একজন খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার।

নিহত ব্যক্তিরা হলেন- সিএনজি অটোরিকশার চালক ও বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে আবদুল মতিন (৩৫) এবং যাত্রী ও কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪০)।

স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশে সিএনজি অটোরিকশায় ওঠেন জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম, হিঙ্গুলার আরিফ হোসেন এবং চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের দুই ছেলে মো. রাসেল ও মো. ইয়াকুব। কিছুদূর যাওয়ার পর মহাসড়কের কালিকসার এলাকায় একটি পিকআপ সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি লরির পেছনে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় চালক আবদুল মতিনসহ যাত্রী সুফিয়া বেগম, আরিফ হোসেন, রাসেল ও ইয়াকুব আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ হোসেন তার দুই খালাতো ভাই মো. রাসেল ও মো. ইয়াকুবকে নিয়ে আরেক খালাতো ভাই মামুনের বিয়েতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে যাচ্ছিলেন। পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়।

নিহত আরিফ হোসেনের খালাতো ভাই মো. মামুন বলেন, বর সেজে বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজী বাড়িতে এসেছি। কিন্তু আমাদের নির্ধারিত গাড়িতে বসার জায়গা না থাকায় আপন ভাই রাসেল ও ইয়াকুব এবং খালাতো ভাই আরিফ হোসেন পরবর্তীতে সিএনজি অটোরিকশা করে রওনা দেন। পথে সড়ক দুর্ঘটনায় খালাতো ভাই আরিফ হোসেন নিহত হয়েছেন এবং আপন ভাই রাসেল ও ইয়াকুব আহত হয়েছেন। এখন আমার বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুজন সুফিয়া বেগম ও রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার জানান, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে অবস্থিত দাউদকান্দি পুরাতন সেতুটি (চট্টগ্রামমুখী লেন) জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 
নরসিংদীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
দেশজুড়ে তুমুল আলোড়ন তোলা কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারকাজ শুরু হতে যাচ্ছে। ২৯ নভেম্বর এই মামলার অভিযোগ গঠন করা হবে। শনিবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় অল্পের জন্য...
বিয়ে কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গৃহবধূ খবিরুন নেছা হত্যা মামলার রায়ে এমন...
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) নিহতের ঘটনায় করা হত্যা মামলায় আরেক কথিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে...
নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।
ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টবাদিতার জন্য বলিউডে বরাবরই আলাদা পরিচিতি শাবানা আজমির। ধর্ম, ব্যক্তিগত স্বাধীনতা কিংবা নারীদের বোরকা পরা নিয়ে চলমান বিতর্কে আবারও নিজের সোজাসাপ্টা অবস্থান তুলে ধরে আলোচনায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর