যাত্রাবাড়ীতে ময়লার গাড়ি চাপায় নারী নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৪:০১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার গাড়ির চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমা বেগম (৪৬) ভোলার বোরহানউদ্দিন উপজেলার পখিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার স্ত্রী। তিনি দুই ছেলের জননী ছিলেন।

নিহত নারীর ছেলে মমিন জানান, তার মা ব্লাড ক্যান্সারের রোগী ছিলেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় এসেছিলেন। সকালে সদরঘাট থেকে ব্যাটারিচালিত রিকশায় শনির আখড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, মায়ের সাথে তিনিও রিকশায় ছিলেন। ঘটনার সময় ম্যানহোলের ঢাকনার সাথে রিকশার চাকা আটকে তিনি উল্টে পড়ে যান। এসময় পেছন থেকে আসা সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে তার মায়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার সংবাদে ঘটনাস্থল থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: নারী বিশ্বকাপে ৩০ শতাংশ দর্শক বেড়েছে

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশ অবগত রয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর