জেলেনস্কিকে হত্যাচেষ্টার সন্দেহে নারী আটক

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যাচেষ্টার সন্দেহে এক নারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার এমন দাবি করে সেই নারীর ছবিও প্রকাশ করেছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)।

এক বিবৃতিতে এ তথ্য জানালেও আটক হওয়া নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি এসবিইউ। তবে তিনি ইউক্রেনের দক্ষিণের মাইকোলাইভ অঞ্চলের বাসিন্দা বলে জানানো হয়েছে। খবর: সিএনএন ও দ্য গার্ডিয়ান।

এসবিইউ জানায়, জুলাইয়ের শেষে মাইকোলাইভে জেলেনস্কির পরিকল্পিত সফর সম্পর্কে ‘গোয়েন্দা তথ্য সংগ্রহ’ করেছিলেন ওই নারী। বিমান হামলায় জেলেনস্কিকে হত্যাচেষ্টায় তিনি রাশিয়াকে এসব তথ্য সরবরাহ করেছিলেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।

এসবিইউ’র এজেন্টরা নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই জানতে পারে। হামলার ষড়যন্ত্রও ব্যর্থ করে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় জেলেনস্কির ওই সফরে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, ওই নারীকে হাতেনাতে ধরা হয়েছিল এবং তিনি শত্রুদেরকে তথ্য দিয়ে সহায়তার চেষ্টা করছিল।

যদিও এসবিইউয়ের এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তদন্তে দেখা গেছে, মাইকোলাইভের একটি সামরিক সরঞ্জামের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন তিনি।

এ ঘটনায় জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই করছে এসবিইউ।

আরও পড়ুন: ইতালিতে চিজের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ইউক্রেনে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর কয়েকবার জেলেনস্কিকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা হয়েছিল বলে দাবি ইউক্রেনের। কিন্তু এর সবগুলোই ব্যর্থ করে দেওয়ার দাবিও করেছে দেশটির সামরিক বাহিনী।

একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর