ইতালিতে চিজের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:২৯ পিএম

ইতালিতে পারমেসান স্টাইল চিজের হাজার হাজার খণ্ডের নিচে চাপা পড়ে মারা গেছেন এক বৃদ্ধ। রোববার লম্বার্ডি অঞ্চলে নিজের গুদামে একটি শেলফ ভেঙ্গে গেলে ৭৪ বছর বয়সী জিয়াকোমো চিয়াপারিনি চিজের নিচে চাপা পড়েন। 

দমকলকর্মী আন্তোনিয়ন দুসি এএফপিকে জানিয়েছেন, শেলফ ভেঙে যাওয়ার ফলে চিজের হাজার হাজার খণ্ড জিয়াকোমোর ওপর পড়ে, যার প্রতিটির ওজন প্রায় ৪০ কেজি। তার মরদেহ খুঁজে পেতেও প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। 

কিছু খণ্ড প্রায় ৩৩ ফুট উঁচু থেকে পড়েছিল বলে জানা গেছে এবং একজন স্থানীয় বাসিন্দা ইতালীয় গণমাধ্যমকে বলেছেন, ধসের শব্দ ‘বজ্রপাতের মতো’ ছিল।

এ দুর্ঘটনার ফলে প্রায় ৭০ লাখ ইউরোর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ইতালীয় গণমাধ্যমের সাথে কথা বলার সময়, একজন প্রতিবেশী চিয়াপারিনিকে ‘খুবই সহায়ক...এবং উদার’ বলে বর্ণনা করেছেন। তারা আরও বলেন, তিনি কয়েক দশক আগে এক সন্তানকে হারান।

আরও পড়ুন: ১১০ বছর বয়সে স্কুলে ফিরলেন সৌদি নারী নাওদা

মিলান থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে রোমানো ডি লোম্বার্ডিয়াতে অবস্থিত গুদামটিতে গ্রানা পাদানোর মোট ২৫ হাজার চাকতি রয়েছে। এটি পারমেসানের মতো এক ধরণের শক্ত পনির যা ইতালিতে বেশ জনপ্রিয়।


একাত্তর/এসজে

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর