সায়েদাবাদ থেকে বাস টার্মিনাল সরছে ফেব্রুয়ারিতে

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৯:৩৩ পিএম

ঢাকার প্রান্তসীমায় চলে যাচ্ছে আন্তঃজেলা বাস টার্মিনাল। প্রাথমিকভাবে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হতে যাচ্ছে কাঁচপুরে। কাজ শেষে আগামী বছরের ফেব্রুয়ারিতে টার্মিনালটি চালু হতে পারে বলে জানালেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। 

বুধবার সকাল ১১টার দিকে কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান এবং সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ ওমরসহ অনেকে।

আরও পড়ুন: দুর্গম এলাকা ছাড়া সর্বত্র ভোটের ব্যালট যাবে সকালে: ইসি

আন্তঃজেলা বাস টার্মিনালের উদ্বোধন করে দক্ষিণের মেয়র জানান, সাড়ে বারো একর জমিতে বাস টার্মিনালটি  নির্মাণ করা হবে। যেখান থেকে চলবে ১৬ জেলার বাস। কাঁচপুর টার্মিনাল চালু হলে সায়েদাবাদের বদলে আন্তঃজেলা পরিবহনের সব বাস এখান থেকে ছাড়বে। ঢাকার যাত্রীরা যেন নিরাপদে কাঁচপুর বাস টার্মিনালে এসে দূরপাল্লার বাসে সহজে আসতে পারে সেজন্য নগর পরিবহনের বাস সায়েদাবাদ থেকে কাঁচপুর পর্যন্ত চলাচল করবে।

 

image

তিনি বলেন, কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে ঢাকার যানজট কমে আসবে এবং নগর পরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ১৯৮৪ সালে সায়েদাবাদ বাস টার্মিনাল নির্মাণের পর আর কেউ ঢাকায় বাস টামিনাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেনি, যে কারণে ঢাকায় পরিবহন ব্যবস্থাপনার শৃঙ্খলা নেই। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই ঢাকার বাইরে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।

রাজধানী ঢাকার চারপাশে আন্ত:জেলা বাস চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। তারই প্রথম উদ্যোগ কাঁচপুরে বাস টার্মিনাল নির্মাণ কাজ। 

এ সময় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে কোন উদ্যোগের পাশে থাকবেন তিনি।

সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, সড়ক ও জনপথ বিভাগের যে জায়গায় কাঁচপুর বাস টার্মিনাল নির্মিত হচ্ছে এখান থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার প্রায় ১১ হাজার যাত্রীবাহী বাস চলাচল করবে। এই বাসগুলো ঢাকার বাইরে চলে এলে ঢাকার যানজট অনেকাংশে কমে আসবে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর