নির্বাচনের আগে পাকিস্তানের ভাগ্যে কী রয়েছে

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:০৭ পিএম

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন উচ্চকক্ষ সিনেটের আইনপ্রণেতা আনোয়ার-উল-হক-কাকার। তার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটির আসন্ন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সংসদ ভেঙে দেয়ার ৯০ দিনের মধ্যে, অর্থাৎ আগামী নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে, চলমান সাংবিধানিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের কারণে সময়মত নির্বাচন আয়োজন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

কোনো এক দল জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা না পর্যন্ত আনোয়ার এবং তার মন্ত্রিসভা সরকার পরিচালনা করবে। তবে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এবং সামনের কয়েক মাসে কী ঘটবে তা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে।

নির্বাচন কি বিলম্বিত হবে?

আনোয়ার-উল-হকের তত্ত্বাবধায়ক সরকারকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। বিদায়ী সরকার তার শেষ দিনে একটি নতুন আদমশুমারি অনুমোদন করার পর, নির্বাচন কমিশনকে অবশ্যই নতুন নির্বাচনী সীমানা নির্ধারণ করতে হবে।

কমিশনের একজন প্রাক্তন কর্মকর্তার মতে, ২৪ কোটি জনসংখ্যার দেশে শত শত ফেডারেল এবং প্রাদেশিক নির্বাচনী এলাকার জন্য নতুন সীমানা আঁকার কাজটি ছয় মাস বা তার বেশি সময় নিতে পারে।

এটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে তা নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। এতে নির্বাচনী এলাকার নতুন সীমানা নিয়ে প্রার্থীদের মামলা-মোকদ্দমাও জড়িত থাকতে পারে এবং এর ভিত্তিতে নির্বাচনের তারিখ দিতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা কী?

তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব সাধারণত নির্বাচনের তত্ত্বাবধানে সীমাবদ্ধ থাকে, তবে সাম্প্রতিক আইনের কারণে কাকারের সরকার পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার হবে। এই আইন তত্ত্বাবধায়ক সরকারকে অর্থনৈতিক বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেবে। 

জুন মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৯ মাস মেয়াদী তিন বিলিয়ন ডলারের বেইলআউট সুরক্ষিত রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে তা স্পষ্ট। তিনটি প্রোগ্রাম পর্যালোচনার মধ্যে অন্তত একটি তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে পড়বে। 

আইএমএফ ইতোমধ্যে নীতি নির্দেশনা নিয়ে সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমত্য অর্জন করেছে।

সামরিক বাহিনীর ভূমিকা কী?

সেনাবাহিনীর এখনও পর্দার আড়ালে বিশাল ভূমিকা রয়েছে। এটি দেশের ৭৬ বছরের অস্তিত্বের তিন দশকেরও বেশি সময় ধরে সরাসরি পাকিস্তানকে শাসন করেছে এবং অসাধারণ রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে।

কাকারের দল বেলুচিস্তান আওয়ামী পার্টিকে সামরিক বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা আশংকা করছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি তার সাংবিধানিক মেয়াদের বাইরে প্রসারিত হয়, তাহলে দীর্ঘসময় নির্বাচিত সরকার ছাড়া শাসন সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ একীভূত করতে সহায়তা করবে। 

ইমরান খান কি নির্বাচনে লড়বেন?

প্রধান বিরোধীদলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবারের নির্বাচনে লড়তে পারবেন না। তিনি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বর্তমানে তিন বছরের জন্য জেল খাটছেন এবং তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। 

তার দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২০১৮ সালে শেষ সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন।

প্রধান প্রতিযোগী কারা?

পরবর্তী সরকারের নেতৃত্ব দেয়ার জন্য তিনটি প্রধান প্রতিদ্বন্দ্বী রয়েছে- খানের পিটিআই, শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

ইমরান খান কারাগারে থাকায় এবং নির্বাচনে নিষিদ্ধ হওয়ায়, তার পিটিআই আশা করবে সমর্থকদের সহানুভূতি ও ক্ষোভকে কাজে লাগাতে এবং ২০১৮ সালের বিজয়ের পুনরাবৃত্তি করতে। কিন্তু সেনাবাহিনীর সাথে ক্রমাগত অচলাবস্থার মধ্যে, পিটিআই-এর ভাগ্য জেনারেলদের সাথে সম্পর্কের উন্নতির উপর নির্ভর করে, যা এই মুহূর্তে সম্ভব নয়। 

বিদায়ী প্রধানমন্ত্রীর ভাই এবং তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, যার পিএমএল-এন বিদায়ী জোট সরকারের সিনিয়র অংশীদার ছিল, নির্বাসন থেকে ফিরে আসতে চাইছেন। কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির সাজা এখনও বহাল থাকায়, শাহবাজ ক্ষমতায় ফিরে আসার দৌড়ে এগিয়ে রয়েছেন।

পিপিপির তরুণ চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি আরেকজন গুরুত্বপূর্ণ প্রার্থী। বিদায়ী সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তার প্রথম সরকারি চাকরিতে তিনি স্থানীয়ভাবে এবং বিদেশে ঢেউ তোলেন। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয় তিনি। 

আরও পড়ুন: পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক

ভোটের আগে চ্যালেঞ্জ

আইএমএফ বেইলআউটে ঋণখেলাপি এড়ানোর পর অর্থনৈতিক স্থিতিশীলতা এখন শীর্ষ চ্যালেঞ্জ। অর্থনৈতিক সংস্কার ইতোমধ্যেই ঐতিহাসিক মূল্যস্ফীতি এবং সুদের হারকে বাড়িয়ে দিয়েছে।

ইমরান খানের জেল ও নিষেধাজ্ঞার পর রাজনৈতিক অনিশ্চয়তা একটি কারণ। তার সর্বশেষ গ্রেপ্তারের পর কোনো সহিংসতা হয়নি, তবে তার কারাদণ্ড নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করবে।

যদি নির্বাচন ৯০ দিনের বেশি বিলম্বিত হয় তাহলে সাংবিধানিক এবং আইনি প্রশ্ন আসতে বাধ্য। সেক্ষেত্রে সাংবিধানিক প্রশ্নগুলোর ব্যাখ্যা করার জন্য পদক্ষেপ নিতে হবে সুপ্রিম কোর্টকে। 


একাত্তর/এসজে 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর