সিলেটে ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট জজ কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট প্রবাল চৌধুরী। 

রোববার সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ৫৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০-২৫০ জনকে আসামি করে তিনি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলা দায়ের করেন।

গত ১০ আগস্ট রাতে অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজনের উপর হামলার ঘটনায় আদালতে এ মামলা দায়ের করেন তিনি। 

পরে দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতের বিচারক সুমন ভূঁইয়া কোতোয়ালি থানা পুলিশকে এজাহারটি দ্রুত বিচার আইনে নথিভুক্ত করার নির্দেশ দেন। 

মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের এবং সিসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিছবাউল করিম রফিকসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

অ্যাডভোকেট প্রবাল চৌধুরী অভিযোগ করে একাত্তরকে বলেন, গত ১০ আগস্ট রাত আটটার দিকে তার সিলেট মহানগরের দাঁড়িয়াপাড়ার বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আহত হন পূজন। এমনকি তিনি স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন বলেও অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ও নেতাকর্মীদের চিনি চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে সমালোচনার জেরে এই হামলা করা হয় বলে দাবি তার। 

এদিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম একাত্তরকে বলেন, আমরা উড়ো খবরে জানতে পেরেছি একজন ব্যক্তি কোর্টে মামলা দায়ের করেছেন। আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা আমাদের আদর্শ এবং নৈতিক জায়গায় ঠিক আছি। আমরা মনে করি এটি একটি ষড়যন্ত্র। আমরা আশা করি যিনি মামলা করেছেন তিনি খুব শিগগির তার ভুল বুঝতে পারবেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক যুব দিবসে নবাবগঞ্জে দিনব্যাপী উৎসব

অন্যদিকে, প্রবাল চৌধুরীর উপর হামলার ঘটনা খতিয়ে দেখার জন্য শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চার সদস্যের কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


একাত্তর/এসজে

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর