হাথুরুসিংহের ছেলে কি শুধুই ঘুরতে এসেছেন?

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম

ঘুরতে আসার কথা বলে, হাথুরুসিংহের ছেলে কি টাইগারদের তথ্য পাচার করছে ভিনদেশে? কোন পদে থেকে কিংবা কি কারণে হেড কোচের পুত্র জাতীয় দলের সঙ্গে আছেন, এমন প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

ফিক্সিং কিংবা বুকিদের সঙ্গে যদি চাইক হাথুরুসিংহে জড়িত থাকেন, সেই দায়ভার কি নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? বোর্ড এবং কোচের পেশাদারিত্ব নিয়ে শঙ্কায় রকিবুল হাসান।

হাথুরুর প্রেসক্রিপশনে সংবাদকর্মীরা গেটের বাইরে, অথচ তার ছেলে চাইক ক্রিকেটারদের সঙ্গে... প্র্যাকটিস জার্সি পরে, দেখছেন জাতীয় দলের কার্যক্রম, সব পরিকল্পনা শুনে চট করে মোবাইলে নোট করে নিচ্ছেন। গোপন তথ্য কিংবা পরিকল্পনাগুলো ভেতর থেকে যদি বাহিরে চলে যায়? ওমন শঙ্কা কানাঘুষা ক্রিকেট অঙ্গনে।

বাংলাদেশ ক্রিকেট দল সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, তাকে (চাইক হাথুরুসিংহে) দেখলাম মোবাইলে ছবি তুললেন। আবার চাপাচাপি করছেন। প্লেয়ারদের নিয়ে কথার সময়ও তিনি ছিলেন।

ছুটি কাটিয়ে গেলো বৃহস্পতিবার ছেলেকে নিয়ে ঢাকায় আসেন হাথুরু। প্র্যাকটিসে এনে পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে। বাবার কর্মক্ষেত্র দেখতেই পারেন ছেলে। অফ দ্য রেকর্ড বিসিবির কেউ কেউ চাইককে টুরিস্ট হিসেবে তুলে ধরছেন আবার কেউ বলছেন ইন্টার্নশিপ করছেন। যদিও, কোনো রকমের প্রেস রিলিজ দেয়ার প্রয়োজন মনে করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কিসের আলামত?

রকিবুল হাসান প্রশ্ন রেখে বলেন, চাইক হাথুরুসিংহে যদি কোন তথ্য কোথাও পাঠান? তখন তার দায়ভার কে নেবে?

সবারই জানা, বোর্ড সভাপতির নখদর্পণে থাকে ক্রিকেটের সব খবর। ছেলে কাণ্ড কি চোখে পড়ছে না? নাকি হাথুরুর প্রেমে এতটাই মজেছে বিসিবি, যা চাচ্ছেন তাই অবলীলায় সপে দিচ্ছেন লঙ্কানকে।

আরও পড়ুন: আবারও দুবাই যাচ্ছেন সাকিব

৩১ আগস্ট, এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ম্যাচ। মাঠের খেলার আগেই কি দুষ্টু খেলায় পিছিয়ে যাবে টাইগাররা!

একাত্তর/আরএ

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর