শোক দিবসের কর্মসূচির পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৬

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০১:৪১ পিএম

নোয়াখালীতে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুগন্ধা পরিবহনের একটি বাস সুবর্ণচর উপজেলা থেকে জেলা শহর মাইজদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকর‍্যালি ও আলোচনা সভায় যাচ্ছিল। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। যাত্রা পথে বাসটি সদর উপজেলার বিমানবন্দর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা বাসের কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হয়। লাল সবুজ পরিবহনের বাসটিও সুবর্ণচর উপজেলা থেকে একই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের আনার জন্য যাচ্ছিল বলে জানান তারা।  

আরও পড়ুন: বন্যা থেকে বাঁচতে খাল খনন করলো ছাত্রলীগ

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে সুধারাম ও চরজব্বর থানার পুলিশ সদস্যরা এবং সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।  


একাত্তর/জো

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর