আলজাজিরার বিশ্লেষণ

ভারতের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা ভোগাচ্ছে অন্যদের

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:২৩ পিএম

রাশিয়া গত মাসে কৃষ্ণসাগর চুক্তি প্রত্যাহার করার তিনদিন পর বাসমতি ছাড়া সব চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। গত বছরের সেপ্টেম্বরে ভাঙ্গা চাল রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি, যা এখনও বহাল রয়েছে। 

ভারতের এ নিষেধাজ্ঞার কারণ ছিল অভ্যন্তরীণ- খাদ্যের দাম বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি এবং এল নিনোর কারণে চালের ঘাটতির আশঙ্কা ছিল এর মূলে। তবে এই নিষেধাজ্ঞার প্রভাব এখন বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে।

ভারতের অন্যতম বৃহত্তম চাল রপ্তানিকারক ওলাম এগ্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীতিন গুপ্তা বলেছেন, আগে প্রতি মেট্রিক টন চালের দাম ৫৫০ ডলার হলেও, ইতোমধ্যে তা ৬৫০ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। 

বিশ্বব্যাপী চালের বাজারে ভারতের ভূমিকা এবং দেশটির আসন্ন নির্বাচন, জলবায়ু পরিবর্তন ও এল নিনো চালের দাম বাড়িয়ে দিচ্ছে। 

বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক ভারত

পৃথিবীর সবচেয়ে বেশি চাল রপ্তানি করা দেশ ভারত ২০২২ সালে বিশ্বব্যাপী চাল বাণিজ্যের প্রায় ৪০ শতাংশের জন্য দায়ী ছিল। সেবছর দেশটি ১৪০টি দেশে ৯৬৬ কোটি ডলার মূল্যের দুই দশমিক দুই কোটি টন চাল রপ্তানি করে। এর মধ্যে রয়েছে ৪৫ লাখ টন বাসমতি চাল, ৪০ লাখ টন সিদ্ধ চাল, ৬০ লাখ টন নন-বাসমতি সাদা চাল এবং ৩৫ লাখ টন ভাঙ্গা চাল।

ভারত তার আন্তর্জাতিক প্রতিশ্রুতি অর্ধেক পূরণ করে সিদ্ধ এবং বাসমতি চাল রপ্তানি অব্যাহত রেখেছে, তবে নিষেধাজ্ঞার পর থেকে বিশ্বব্যাপী চালের দাম ১৫ থেকে ২৫ শতাংশ বেড়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ এবং নেপালের মতো দেশের দরিদ্র জনগণ, যারা ভারতীয় সাদা চালের উপর নির্ভর করে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে বেনিন, সেনেগাল, টোগো এবং মালির মতো আফ্রিকান দেশগুলো, যারা সবচেয়ে সস্তা ভাঙ্গা চাল আমদানি করে। 

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে শস্যের দাম ইতোমধ্যে অনেক বেড়ে গেছে। রাশিয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে দাম আরও বেড়েছে, যা ইউক্রেন থেকে শস্য বিশ্ব বাজারে পৌঁছানোর অনুমতি দিতো। 

আর এখন, ভারতের চাল নিষেধাজ্ঞার পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম এবং পাকিস্তানের ফসল এল নিনোর কারণে ক্ষতিগ্রস্ত হলে অনুরূপ নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে। এই দেশগুলো একসাথে বিশ্বব্যাপী চাল বিক্রির ৩০ শতাংশের জন্য দায়ী। 

ব্যবসায়ী এবং বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার প্রধান খাদ্য উপাদান চালের ঘাটতি গম, সয়াবিন, ভুট্টা এবং যবের ওপরও প্রভাব ফেলবে, যা মানুষ এবং পশুর খাদ্য উভয় ক্ষেত্রেই চালের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র অন্যান্য খাদ্য আইটেম নয়, জ্বালানির চাহিদা এবং দামের ওপরও প্রভাব ফেলতে পারে।

ভারত কেনো চাল রপ্তানি নিষিদ্ধ করেছে?

অর্ধেকেরও বেশি ভারতীয় জনসংখ্যার জন্য ভাত একটি প্রধান খাদ্য। দেশটি বছরে প্রায় ১৪ কোটি টন চাল উত্পাদন করে, যা প্রায় ১১ কোটি টনের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যথেষ্ট। এর মধ্যে রয়েছে দেশের ৮০ কোটি দরিদ্র মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণ করা চাল।

ইন্টারন্যাশনাল পট্যাটো সেন্টারের এশিয়া অঞ্চলের পরিচালক এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই) সাবেক প্রধান বিজ্ঞানী সমরেন্দু মোহান্তি বলেন, আমাদের বাফার স্টক লেভেল খুব, খুব আরামদায়ক। আমাদের সরকারি গুদামে প্রায় চার কোটি টন চাল রয়েছে। আমাদের কোনো ঘাটতি নেই। কিন্তু আমাদের অভ্যন্তরীণ দাম, অন্যান্য সমস্ত খাদ্যের দামের সাথে বেড়েই চলেছে।

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দাম বেড়ে যাওয়ায়, গত বছরে ভারতে চালের দাম ১০ শতাংশেরও বেশি বেড়েছে। অভ্যন্তরীণ দাম কমাতে এবং এল নিনোর কারণে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় সর্বশেষ রপ্তানি নিষেধাজ্ঞা আরোপিত হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, এই মূল্যবৃদ্ধি ও শস্যের ঘাটতি উন্নত বিশ্বের বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে না, যেখানে ৮০ শতাংশই বাসমতি চাল গ্রহণ করেন। তবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার পাশাপাশি কিছু পশ্চিম আফ্রিকান এবং এশিয়ান দেশে এর প্রভাব উদ্বেগজনক।

আরও পড়ুন: বিশাল কুচকাওয়াজে পোল্যান্ডের সামরিক সক্ষমতার প্রদর্শনী

নেপাল, বাংলাদেশ এবং বেশ কয়েকটি আফ্রিকান দেশে, যেখানে খাদ্য বাজেটের অর্ধেকই চালের পেছনে ব্যয় করা হয়, এ নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। 

ভিয়েতনামে চালের দাম গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং নেপালে চালের দাম ভারত নিষেধাজ্ঞা ঘোষণা করার পর থেকে ১৬ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।

চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল আমদানিকারক ফিলিপাইন টাইফুনসহ চরম দুর্যোগে ভুগছে। নেপাল এবং ফিলিপাইন উভয়ই বলেছে, তারা ভারত সরকারকে চাল চালানের অনুমতি দিতে বলবে।


একাত্তর/এসজে 

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর