বেড়ানোর কথা বলে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুই

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৩:৪৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক তরুণীকে (২৩) বেড়ানোর কথা বলে ডেকে এনে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার আমলাবো এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এই ঘটনা ঘটে। 

গ্রেপ্তার রিমন হাওলাদার (২৩) ওই তরুণীর প্রেমিক এবং আসিফ (২৪) তার বন্ধু। তারা দুজনই আমলাবো এলাকার বাসিন্দা। 

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার এক তরুণীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে রিমনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ আগস্ট রিমন ওই ওই তরুণীকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। 

এতে রাজি হলে রিমন তাকে পল্লবী থেকে প্রথমে কুড়িল নিয়ে আসেন। সেখান আগে থেকে অপেক্ষা করছিলেন রিমনের বন্ধু আসিফ এবং শামীম। 

তারা তিনজন মিলে ওই তরুণীকে একটি প্রাইভেটকারে তুলে গোলাকান্দাইল এলাকায় লাক মিয়া চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়িতে এনে ধর্ষণ করেন। পরে রাতেই তারা তাকে রাজধানীর খিলক্ষেত এলাকায় রেললাইনের পাশে ফেলে রেখে যান। 

আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বিআরডিবি কর্মকর্তার

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বুধবার রাতে রূপগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ রিমন ও আসিফকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। 


একাত্তর/এসজে 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর