চেরনিহিভে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাত, আহত ১৪৪

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১২:৪৩ পিএম

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি থিয়েটারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বছর বয়সী এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার সকালের এ হামলায় ১৫ শিশুসহ আহত হয়েছে কমপক্ষে ১৪৪ জন। আহতদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। 

পুলিশ জানিয়েছে, হামলায় শহরের একটি প্রধান চত্বর এবং একটি বিশ্ববিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ এ হামলাকে "জঘন্য" বলে অভিহিত করেছে। 

ইউক্রেনে জাতিসংঘের বর্তমান প্রধান ডেনিস ব্রাউন বলেছেন, সকালে একটি বড় শহরের প্রধান চত্বরে আক্রমণ চালানো একটি জঘন্য কাজ। এসময় সাধারণ নাগরিকরা রাস্তায় ছিলো, অনেকেই ধর্মীয় দিবস উদযাপন করতে গির্জায় যাচ্ছিল। 

এটিকে 'সন্ত্রাসী হামলা' উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সেনারা পাল্টা জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের চেরনিহিভ শহরটি বেলারুশ সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত। 

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র ওলেক্সান্ডার লোমাকো বিবিসিকে জানান, থিয়েটারটিতে ড্রোন নির্মাতাদের একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল।

তিনি বলেন, আমি বুঝতে পারছি থিয়েটারটি তাদের (রাশিয়ার) লক্ষ্যবস্তু ছিল। কারণ, সেখানে একটি সামরিক সমাবেশ চলছিল। 

image


তিনি যোগ করেন, বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা যুদ্ধাপরাধের সমান। রাশিয়ার আরেকটি যুদ্ধাপরাধ ছাড়া এটিকে ব্যাখ্যা করার অন্য কোনো উপায় নেই।

তবে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, থিয়েটারের ভেতরে থাকা সকলেই সময় মতো নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন: লাদাখে গাড়ি ছিটকে নদীতে, ৯ ভারতীয় সেনা নিহত

তিনি দাবি করেন, হামলার সময় বেসামরিক নাগরিকরা তাদের গাড়িতে ছিলো বা রাস্তা পার হচ্ছিলো। একজন গির্জা থেকে ফিরছিলেন।

হামলা এবং বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় চেরনিহিভে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে মস্কো এখনও কোনো মন্তব্য করেনি।


একাত্তর/আরবিএস  

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর