প্রবাসীর স্ত্রীর পা বাঁধা মরদেহ উদ্ধার, আটক তিন

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম

রাজবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীর পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে প্রবাসী আনিছুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পাংশা মডেল থানার পুলিশ।

নিহত রুনা খাতুন (৩০) পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামের কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী।

নিহত রুনার চাচা শ্বশুর আতাহার মণ্ডল জানান, রাতে দুই শিশুকে কান্না করতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের মায়ের মরদেহ দেখতে পায়। এসময় নিহতের মেয়ে উম্মে সিনহা (১০) জানান, তিনি প্রতিবেশী মিলন শেখকে পালিয়ে যেতে দেখেছেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার দুই

রাজবাড়ীর পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেবেন। ...
চলতি বছরের প্রথম আট মাসে সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের এক হাজার ৯১৯টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৩১টি ঘটনাই ধর্ষণের।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঙ্কার এবং তোপ দাগানোর মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের গভীর সংঘাত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর