একসাথে ছাড়া পেলো ৫০ লাখ মৌমাছি, তারপর...

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম

বুধবার সকালে কানাডার মৌমাছি পালনকারী মাইকেল বারবারের ঘুম ভাঙে পুলিশের ফোন পেয়ে। একসাথে ৫০ লাখ মৌমাছি একটি ট্রাক থেকে চাক ভেঙে পড়ে যাওয়ায় সাহায্যের জন্য তাকে ফোন করা হয়।

ঘটনাস্থল বার্লিংটনে গিয়ে মাইকেল যা দেখতে পেলেন, তা তার ১১ বছরের ক্যারিয়ারে একেবারেই নতুন অভিজ্ঞতা। সেখানে পৌঁছে তিনি মৌমাছির একটি পাগলাটে মেঘ দেখতে পান, যারা ছিলো ‘ খুব রাগান্বিত, বিভ্রান্ত এবং গৃহহীন’।

ট্রাকের সাথে বেঁধে মৌমাছির চাকগুলো নিয়ে যাওয়ার সময় বাঁধন খুলে যায়, যার ফলে মৌমাছিগুলো ছাড়া পেয়ে যায়।

গুয়েলফের ট্রাই-সিটি বি রেসকিউর মালিক মাইকেল বলেছেন, তিনি প্রথমে সকাল সাতটায় স্থানীয় পুলিশের কাছ থেকে কল পান, যারা তাকে জানান যে একটি দুর্ঘটনার ফলে মৌমাছির চাকগুলো রাস্তায় ছড়িয়ে পড়েছে।

মৌমাছিগুলো মৌচাকে একটি ট্রাকের পেছনে করে তাদের শীতকালীন আবাসস্থলে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

সাথে সাথে চালকদের তাদের জানালা বন্ধ রাখতে এবং পথচারীদের দূরে থাকতে বলা হয়। একই সময়ে পুলিশ সোশ্যাল মিডিয়ায় লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার আহবান জানায়।

পুলিশের কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথে মাইকেল অতিরিক্ত সাহায্যের জন্য অন্যান্য মৌমাছি পালনকারীদের কাছে ফোন করেন। প্রায় এক ডজন মৌমাছি পালনকারী শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করেন।

মৌমাছি এবং মৌচাকগুলো প্রায় ১৩০০ ফুট ব্যাসার্ধের এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিছু অল্প বয়স্ক মৌমাছি গুচ্ছবদ্ধ হয়ে কাছাকাছি গাড়ি এবং মেইল পোস্টে অবস্থান নেয়। অন্যান্য বয়স্ক মৌমাছিরা রাগান্বিত হয়ে চারপাশে গুঞ্জন করছিল।

‘আমার ট্রাকের সামনে সম্ভবত এক হাজার মৌমাছি ছিল,’ তিনি বলেন।

কয়েকঘন্টা পর বেশিরভাগ মৌমাছি তাদের চাক খুঁজে পেতে সক্ষম হয়। তবে কয়েকশ মৌমাছি শেষ পর্যন্ত প্রাণে বাঁচেনি। কিছু মৌমাছি পালনকারীও মৌমাছির কামড় খান।

ট্রাকটির চালক প্রায় ১০০টি কামড় খান, যেহেতু তিনি সম্পূর্ণ নিরাপত্তা স্যুট পরে ছিলেন না। তবে প্যারামেডিকরা কাছাকাছি থাকায় তিনি গুরুতর আহত হননি।


‘সেখানে প্রচুর উড়ন্ত মৌমাছি ছিলো, যা এমনকি সম্পূর্ণ পোশাক পরা মৌমাছি পালনকারীদের নার্ভাস করে তোলে,’ বলেন মাইকেল। মৌমাছি এবং জনসাধারণকে নিরাপদ রাখায় স্থানীয় মৌমাছি পালনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 

‘শিক্ষা হয়েছে। সবাই বেঁচে গিয়েছে এবং কয়েকটি মৌমাছি আহত হয়েছে। আশা করি শীতকালে মৌচাকগুলো বাঁচবে,’ বলেন তিনি। 

এসজে
যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও কানাডাকে সংযোগকারী একটি নবনির্মিত সেতু উদ্বোধনে বাধা দেয়ার হুমকি দিয়েছেন। তার দাবি, ওয়াশিংটন তার উত্তরদিকের এই প্রতিবেশীকে যা যা দিয়েছে, তার পুরো...
চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর