দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ আগুনে মৃত্যু বেড়ে ৭৪

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

দক্ষিণ আফ্রিকার রাজধানীতে বহুতল ভবনে হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৭৪ জনে। দুর্ঘটনায় আরও ৫০ বাসিন্দা হাসপাতালে চিকিৎসাধীন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত বহুতল ভবনটিতে ছড়ায় আগুন। এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফরেনসিক সার্ভিসের প্রধান থেমবালেথু এমপাহলাজা এক সংবাদ সম্মেলনে বলেন, এই ট্র্যাজেডিতে ৭৪টি মৃতদেহের মধ্যে রয়েছে ১২টি শিশুও। 

স্থানীয়রা জানায়, ভবনটিতে ২০০ জনের মতো মানুষ থাকতো। হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা, অগ্নিদগ্ধের বেশির ভাগই ভুগছেন শ্বাসকষ্টে। বাড়তে পারে মৃতের সংখ্যা। 

এদিকে, নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। সময়ের সাথে কমছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। এরইমধ্যে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। দুর্গত এবং নিহতের পরিবারদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবনটিতে ছিলেন ২০০’র বেশি মানুষ। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

একাত্তর/এআর
ইরানের রাজধানী তেহরান এবং দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজ বুধবার রহস্যজনক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা...
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
ভারতের গোয়ার জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’ -এ শনিবার রাতে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে গেল, সেই মর্মান্তিক ঘটনার বিস্তারিত বিবরণ ক্রমশ প্রকাশ্যে আসছে।
ভারতের উপকূলীয় অঞ্চল গোয়ার উত্তর গোয়ার আরপোরা এলাকার জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’ -এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর