অটোরিকশা নিয়ে থানায় গেলেন চালক, কার্টনে মিলল নবজাতকের মরদেহ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা কার্টন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে অটোচালক রাসেল তিন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওনা হন। অটোরিকশায় ওঠার সময় একজন পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন দেখতে পান তিনি। যাত্রীদের সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে আরও দুইবার যাত্রী নিয়ে আসা-যাওয়া করেন তিনি।

এসময় অটোর পেছনের সিটে একটি কার্টন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করেন রাসেল। পরবর্তীতে অটোসহ থানায় উপস্থিত হলে, পুলিশ সদস্যরা কার্টন খুলে নবজাতকের মরদেহ দেখতে পান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর