জি-২০ সম্মেলনে বাঁদরামি রুখতে ‘মাঙ্কি মেন’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ এএম

আসন্ন গ্রুপ অব ২০ (জি-২০) শীর্ষ সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ৯-১০ সেপ্টেম্বরের সম্মেলনে বাঁদরদের বাঁদরামি রুখতেও নেয়া হয়েছে আলাদা প্রস্তুতি।

দিল্লির বাঁদরদের বাঁদরামি বেশ আলোচনার বিষয়। পথচারীদের উপর লাফ দিয়ে পড়ে হাত থেকে খাবার ছিনিয়ে নেয়া এই বানরদের নিত্যদিনের কাজ। তাছাড়া এগুলো ফুল-ফলের গাছও নষ্ট করে। খবর আনন্দবাজার পত্রিকার।

জি-২০ সম্মেলনে যেন রাষ্ট্রনেতাদের জন্য সাজানো-গোছানো ব্যবস্থাপনা নষ্ট না হয় তাই বানরদের রুখতে একটি বিশেষ বাহিনী বানানো হয়েছে। এর সদস্যদের নাম দেয়া হয়েছে ‘মাঙ্কি মেন’। মোট ৩০ জন সদস্য থাকছেন এই দলে। যাদের একমাত্র কাজ বানরদের থামানো।

এক বিশেষ ধরনের লেঙ্গুরকে ভয় পায় এই বাঁদররা। মাঙ্কি মেনদের কাজ হবে ওই লেঙ্গুরদের মতো শব্দ করে বাঁদরদের ভয় দেখিয়ে দূরে রাখা।

এছাড়া বাঁদরদের ভয় দেখানোর জন্য দিল্লির বিভিন্ন জায়গায় লেঙ্গুরের ছবি টাঙানো হয়েছে।

বাঁদরদের ভয় দেখানোর জন্য দিল্লির বিভিন্ন জায়গায় লেঙ্গুরের ছবি টাঙানো হয়েছে। ছবি: সংগৃহীত

তবে পথকুকুরদের সামলানোর ব্যবস্থা করতে পারেনি দিল্লি। পথকুকুরদের ধরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হতেই সরব হন দিল্লির পশুপ্রেমীরা। বন্ধ হয়ে যায় কাজ।

মশা রুখতেও ব্যবস্থা নেয়া হয়েছে। বিশেষ এক ধরনের মাছ আনা হয়েছে। যাদের মূল খাবার হলো মশার লার্ভা। 

৪০০০ গৃহহীন মানুষের জন্য আশ্রয় বানানো হয়েছে সম্মেলন ঘিরে। যারা মূলত থাকতেন ব্রিজের নিচে বা রাস্তার পাশে অস্থায়ী আস্তানা বানিয়ে।

জি-২০ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও দারিদ্র্য বিমোচন নিয়েও আলোচনা হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন সম্মেলনে অংশ নিচ্ছে না। তবে তাদের প্রতিনিধি থাকবেন।

রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার উপস্থিতি নিশ্চিত করেছেন। ইউক্রেনের যুদ্ধের প্রভাব, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে উন্নয়ন ব্যাংকের ভূমিকা নিয়ে তিনি আলোচনা করতে পারেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি ফোনালাপে সম্মেলন অংশগ্রহণের কথা নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ না করায় তিনি হতাশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক এই সম্মেলনের মাধ্যমেই ভারতে প্রথম সরকারি সফর করতে যাচ্ছেন। এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত থাকবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ নয়াদিল্লি যাবেন। তার ভারত সফর ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ তিন দেশ সফরের অংশ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উপস্থিত থাকবেন। বার্তা সংস্থা এপিকে তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র উসকানি ও পারমাণবিক হুমকির প্রতিক্রিয়া ও পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে তিনি আহ্বান জানাবেন।

পথচারীদের উপর লাফ দিয়ে পড়ে হাত থেকে খাবার ছিনিয়ে নেয়া এই বানরদের নিত্যদিনের কাজ। ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নয়াদিল্লিতে সম্মেলনে অংশ নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর এখনও আসেনি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নয়াদিল্লিতে এই সম্মেলনে অংশ নেবেন। ভারত জি-২০-তে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ চেয়েছিলো।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ভারত সফরে এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে আলোচনা করতে পারেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়া দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন। পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণের জন্য ভারতে আমন্ত্রিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অংশ নেয়া গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এছাড়া, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু অংশগ্রহণ করতে পারেন।

একাত্তর/আরএ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর