নাইন ইলিভেনে নিহতদের আরও দুজনের পরিচয় শনাক্ত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ২২ বছর পর দেহাবশেষের ডিএনএ পরীক্ষায় আরও দুই জনের পরিচয় মিলেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গি হামলায় নিহত হয়েছেন দুই হাজার ৭৫৩ জন।

তাদের মধ্যে এক হাজার ৬৪৭ জনের পরিচয় শনাক্ত করা গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও দুই জনের নাম। নতুন করে শনাক্ত হওয়া দুই জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। 

পরিবারের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করেনি নিউ ইয়র্ক প্রশাসন। নিউ ইয়র্কের চিফ মেডিক্যাল এগজামিনার জানিয়েছেন, নিহতদের মধ্যে এনিয়ে এক হাজার ৬৪৯ জনকে শনাক্ত করা গেছে। 

মার্কিন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, প্রথাগত ডিএনএ পরীক্ষার পরিবর্তে ‘নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টেকনলজি’ ব্যবহার করা হয়েছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আশা করছি স্বজন হারানো মানুষরা এবার এই আশ্বাস পাবেন, দ্রুত বাকিদের পরিচয়ও খুঁজে বের করা হবে।

২০০১ সালে ১১ সেপ্টেম্বর (নাইন-ইলেভেন) সন্ত্রাসবাদী আল কায়দা চারটি বিমান ছিনতাই করে এ হামলা চালিয়েছিল। তখন দুটি বিমান আছড়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।

একটি আঘাত হানে পেন্টাগনের পাশে। আর একটি ভেঙে পড়ে যায় পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলের একটি মাঠে। নাইন-ইলেভেনের সেই জঙ্গি হামলা বদলে দিয়েছিল আমেরিকাকে।

প্রতি বছর ওই তারিখে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরো, যেখানে দাঁড়িয়ে ছিলো ওই টুইন টাওয়ার, সেখানে এই দিন স্মরণে প্রার্থনা ও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। 

একাত্তর/এসি
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর