নাটোর-২: আওয়ামী লীগের গৃহবিবাদে নির্ভার বিএনপি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এখন জয়ের ব্যাপারে নির্ভার নাটোরের বিএনপি। কারণ তাদের প্রার্থী একজনই। তবে আওয়ামী লীগ নেতা কর্মীরা জানান, সংসদ সদস্য এবং সদর উপজেলা চেয়ারম্যানের প্রকাশ্য দ্বন্দ্ব মিটলেই মিলিয়ে যাবে বিরোধী দলের মুখের হাসি। 

এদিকে, নাটোর সদর উপজেলা ও নলডাঙ্গা নিয়ে গঠিত নাটোর-২ আসনের ভোটারদের অভিযোগ, অন্য জেলার চেয়ে অনেকটাই বঞ্চিত নাটোর। শিক্ষা ও কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। ফলে তারা আগামী নির্বাচনে এমন জনপ্রতিনিধিকে বেছে নেবেন, যার হাত ধরে বদলে যাবে এলাকার দৃশ্যপট।  

নাটোর শহর থেকে নলডাঙ্গা উপজেলা যাবার রাস্তা একটি। দীর্ঘদিন সংস্কার বঞ্চিত সড়কটি। অযত্ন আর অবহেলায় এটি খানাখন্দে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। নির্মাণ কাজ চলমান থাকলেও নির্ধারিত সময়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ শেষ হয়নি। 

২০১৩ সালে প্রতিষ্ঠিত নলডাঙ্গা উপজেলা। গেলো ১০ বছরে উপজেলায় অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও সুযোগ সুবিধা পায়নি মানুষ। অথচ উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার নাটোর এই শহর। ইতিহাস ঐতিহ্যে ভরা শহরটি ঐতিহাসিক, ভৌগলিক ও রাজনৈতিক কারণে অনেক আগে থেকেই গুরুত্বপূর্ণ। 

ভোটাররা বলছেন, এই আসনটিতে বরাবার নির্বাচীত হয়েছে আওয়ামী লীগ বা বিএনপির আলোচিত ও হেভি ওয়েট প্রার্থীরা। এখান থেকে মন্ত্রীত্বও পেয়েছে কয়েক বার। এরপরও নাটোর সদরের কাঙ্খিত উন্নয়নি হয়নি। এনিয়ে তাদের মধ্যে বিস্তর ক্ষোভও রয়েছে। 

১৯৮৬ সালে আসনটি জাতীয় পার্টির ঘরে গেলেও ১৯৯১ সালে আসনটি আওয়ামী লীগের ঘরে ফেরে শংকর গোবিন্দ চৌধুরীর হাত ধরে। ১৯৯৬ ও ২০০১ সালে এ আসনে জয় পান বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ২০০৮ এসব হিসাবনিকাশ বদলে দেন আওয়ামী লীগের আহাদ আলী সরকার। 

২০১৪ সালে দৃশ্যপটে যুক্ত হয় নতুন নাম, শফিকুল ইসলাম শিমুল। আওয়ামী লীগের হয়ে ২০১৮ সালেও এমপি হন তিনি। আগামী নির্বাচনে এ তিনজনই মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে। তেমনটি হলে বেশ গোলমেলেই হবে এই আসনের ভোটের রাজনীতি। 

নাটোর-২: আওয়ামী লীগের গৃহবিবাদে নির্ভার বিএনপি

এবার শিমুল ছাড়াও এই আসন থেকে প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী নৌকার মাঝি হতে হতে আগ্রহ জানিয়েছেন বলে জানা গেছে। 

এর মধ্যে সংসদ সদস্য শিমুল ও উপজেলা চেয়াম্যান রমজানের বিরোধ নিয়ে দুই ভাগ নাটোরের আওয়ামী লীগ। যদিও শিমুল-রমজান বিরোধে বিব্রত আওয়ামী লীগের আরেকটি অংশ। তারা মনে করেন যেই মনোনয়ন পান নৌকার প্রশ্নে সবার এক থাকা দরকার। তবে এসব আলোচনায় পাত্তা দিতে চাননা এমপি শিমুল। অভিযোগগুলো ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। 

অন্যদিকে বিএনপি নির্বাচনে এলে এই আসনে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন নিশ্চিত। তবে মামলা জটিলতায় প্রার্থী হতে না পারলে গেলোবারের মত এই আসনে প্রার্থী হবেন তার স্ত্রী সানিবা ইয়াসমিন । তবে সব কিছু নির্ভর করছে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের ওপরে। 

বিএনপি নির্বাচনে অংশ নিলে এ আসনে প্রার্থী কে হবেন, তা মোটামুটি নিশ্চিত। জাতীয় পার্টির ভোটকেন্দ্রিক কোনো তৎপরতা নেই। আর জামায়াতে ইসলামী জেলার দুটি আসনে প্রার্থী ঘোষণা করলেও এ আসনে কোনো প্রার্থী দেবে না বলে জানা গেছে।

নাটোর-২: আওয়ামী লীগের গৃহবিবাদে নির্ভার বিএনপি

নাটোর সদর আসনের মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৩ হাজার ৮৭২ জন। এর মধ্যে সদরের ভোটার ২ লাখ ৬৮ হাজার ৬৮১ আর ১ লাখ ১৫ হাজার ১৯১ জন নলডাঙ্গা উপজেলার। 

নাটোর সদরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন প্রকাশ্যে দু’ভাগে বিভক্ত। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল জরিপের মাধ্যমে যদি প্রার্থী বাছাই না করা যায়- তবে তার প্রাভাব পড়তে পারে ভোটের ফলাফলে। অন্যদিনে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠেই থাকতে চায় তারা।

একাত্তর/এসি

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর