সাত বছর পর মোমেনা হত্যায় পুত্রবধূ আটক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা বেওয়া হত্যাকাণ্ডের সাত বছর পর ওই ঘটনার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের পুত্রবধূকে আটক করেছে পিবিআই।

পিবিআইয়ের সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য জানান।

২০১৬ সালের ২৭ মে সন্ধ্যায় উপজেলার দহকুলা গ্রামে মোমেনা বেওয়া (৭০) গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জানান তার ছেলের বউ এবং নাতিরা।

উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর নিহতের মেয়ের জামাই মাহবুবুল আলম বুলু বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন।

তবে মোমেনা বেওয়ার ময়নাতদন্ত প্রতিবেদনে আসে যে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর নিহতের নাতি (মেয়ের ছেলে) আমিরুল ইসলাম বাবু তিন নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেন।

পিবিআই থেকে জানানো হয়েছে, মোমেনা বেওয়া তার নামের জমি বিক্রি করে অসুস্থ মেয়ে ছালমা খাতুনকে অর্থ দেন। এ নিয়ে পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য এক পর্যায়ে মোমেনাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

পিবিআই তদন্তের দায়িত্ব পেয়ে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে কলোনি হতে পলাতক পুত্রবধূ নাজমা খাতুনকে আটক করে।

তিনি আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান পিবিআইয়ের পুলিশ সুপার। 

আরবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর