পায়ে সুড়সুড়ি দেওয়ায় বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ। ঘুমের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের পায়ে সুড়সুড়ি দেওয়ায় এই ঘটনা ঘটেছে। 

নিহত আশরাফুল ইসলাম পায়েল (২৫) উপজেলার দুয়ারা এলাকার গোলজার হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করতেন। তার ছোটভাই হত্যাকারী সাফায়েত জামিল (২১)।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, প্রতিরাতে পায়েল ও জামিল একসাথে ঘুমাতেন। বুধবার ছোট ভাই জামিল ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১১ টারদিকে বড় ভাই পায়েল তার পায়ে সুড়সুড়ি দেয়। এতে সাফায়েত জামিল ক্ষিপ্ত হয়ে ঘুম থেকে উঠে পাশে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করেন পায়েলকে।

সহকারী পুলিশ সুপার আরও জানান, পরিবারের লোকজন  মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী গাজীপুরের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায় পায়েল। বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সহকারী পুলিশ সুপার জানান।

একাত্তর/পিএজে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর