দুই মাসের নবজাতক চুরির পর পুঁতে রাখা মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:১৬ পিএম

মুন্সিগঞ্জে চুরি হওয়ার চার দিন পর এক দুই মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ছয়টার দিকে সদরের মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহটি ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় ছিল। এ ঘটনায় এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম আযান। সে পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকতো। আটক প্রতিবেশীর নাম রমিজি বেগম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুই মাসের শিশু আযানকে ঘরে রেখে ১০০ মিটার দূরে টয়লেটে যান মা শ্রাবণী বেগম। এই সুযোগে শিশুটিকে চুরি করা হয়। অনেক খোঁজ করে না পেয়ে মামা মোক্তার হোসেন মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/পিএজে/এসি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর নিচ দিয়ে ইউটার্নের দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাবাসী।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের গুলিতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর