ঝিনাইদহে পাহারা দিয়েও রক্ষা হলো না দুর্গা মন্দিরের প্রতিমা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৫৮ এএম

ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসবের আগে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময় জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের এ ঘটনা ঘটে। এসময় কয়েকটি প্রতিমা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

মন্দির কমিটির সভাপতি প্রভাত অধিকারী ও পোড়াহাটি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার কুন্ডু জানান, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছি। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে পাহারাও দিতো। গত রাতে যখন তারা খেতে যায় এই সুযোগে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙে চলে যায়। সকালে বিষয়টি নজরে আসে।

স্থানীয়রা এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন।

ঝিনাইদহ সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, পুলিশ ও গোয়েন্দারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতে পাহারার ব্যবস্থা ছিলো। তারা খেতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত করছি। খুব দ্রুতই জড়িদের গ্রেপ্তার করা হবে।

একাত্তর/এসি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। শুক্রবার থেকে...
উৎসবের আলোয় যখন ঢেকে যায় শহর থেকে গ্রাম, নতুন পোশাকের সুবাসে মেতে ওঠে শিশু থেকে বৃদ্ধ—ঠিক তখনই সমাজের কোনো এক কোণে থমকে থাকে বহু অভাবী মানুষের দিন। তাদের কাছে পূজার আনন্দ মানে কেবলই দীর্ঘশ্বাস। তবে...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর